হামাসকে নতুন শর্ত দিয়েছে ইসরাইল – বর্ণমালা টেলিভিশন

হামাসকে নতুন শর্ত দিয়েছে ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫ | ১১:০৬ 121 ভিউ
গাজায় যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিনিময়ে হামাসকে নতুন শর্ত দিয়েছে ইসরাইল।শর্ত অনুযায়ী, হামাসকে মার্কিন জিম্মি এডান আলেকজান্ডারসহ ১১ জন জীবিত জিম্মি ও ১৬ জনের মরদেহ ফেরত দিতে হবে। হামাসের একটি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। সূত্রটি আরও জানিয়েছে, ইসরাইল যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১১০ জন বন্দী এবং গাজায় যুদ্ধের সময় গ্রেফতার হওয়া ১১০০ বন্দিকে মুক্তি দিতে ইচ্ছুক। এদিকে, গাজায় যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে আলোচনা শুরু হলে আমেরিকান-ইসরাইলি দ্বৈত নাগরিককে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তবে প্রস্তাবটি প্রত্যাখান করেছে ইসরাইল। হামাস জানিয়েছে, তারা নিউ জার্সির বাসিন্দা ২১ বছর বয়সি এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে। তিনি ইসরাইলি সেনবাহিনীর একজন সৈনিক। তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার প্রস্তাবকে ‘কারচুপি এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ’ বলে অভিহিত করেছে। যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের অস্থায়ী মেয়াদ গত ২ মার্চ শেষ হওয়ার পর থেকে ইসরাইল গাজার সীমান্ত বন্ধ করে দিয়েছে। সব মানবিক সাহায্য প্রবেশ নিষিদ্ধ করেছে এবং উপত্যকাটির একমাত্র ডিস্যালিনেশন প্ল্যান্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। ইসরাইল বলছে, তারা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের অস্থায়ী মেয়াদ বাড়াতে চায়, এই প্রস্তাবটি মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সমর্থনে তৈরি। তবে হামাস বলছে, তারা কেবল দ্বিতীয় পর্যায়ের অধীনে বন্দিদের মুক্তি পুনরায় শুরু করবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুদ্ধের অজুহাতে সয়াবিন তেলের দামও বেড়েছে আমি মরিনি, বেঁচে আছি এবং ভালো আছি, মৃত্যুর গুজবে বললেন হায়দার হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ জামায়াতের সঙ্গে চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল নিয়ে যাওয়ার পথে আ.লীগের ৪ কর্মী গ্রেপ্তার পাম্পে তেল নিতে গিয়ে বাগবিতণ্ডা, ‘পাম্প শ্রমিকদের’ হামলায় যুবক নিহত যুদ্ধের সপ্তাহ পেরোলেও সমঝোতার আলো নেই নির্যাতিত হয়ে ৭ বছরে দেশে ফিরেছেন ৭০ হাজার নারী জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, কাল আসছে দুই জাহাজ কেনাকাটা করতে গিয়ে ফিরলেন লাশ হয়ে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষিত করার তাগিদ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৬ জাহাজ, পথে দুটি আজ থেকে বাড়তে পারে বৃষ্টি ও বজ্রপাত, মাসের শেষে তাপপ্রবাহের আশঙ্কা মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ একই কারণে কপাল পুড়ল যুবদলের ৪ নেতার আজ যেমন থাকবে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে আজ