হামজা-সমিতের পর বাফুফের চোখ সুলিভান ব্রাদার্সে – বর্ণমালা টেলিভিশন

হামজা-সমিতের পর বাফুফের চোখ সুলিভান ব্রাদার্সে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৫ | ১০:২১ 109 ভিউ
হামজা চৌধুরীর অভিষেকের পর থেকে দেশের ফুটবলে প্রবাসীদের খেলার আগ্রহ ক্রমেই বাড়ছে। সমিত সোমকে পেয়ে গেছে বাংলাদেশ। এবার লাল-সবুজের জার্সিতে খেলতে আগ্রহ দেখিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী দুই ফুটবলার রোনান সুলিভান ও ডেকলান সুলিভান। জানা গেছে, তাদের পরিবারের কাছ থেকে সম্মতি পাওয়ার পর প্রাথমিক কাজ শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সুলিভান পরিবারের চারজনই ফুটবলার। তাদের মধ্যে কুইন ও কাভান সুলিভান দুজন খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ফিলাডেলফিয়া ইউনিয়নের সিনিয়র দলে। রোনান ও ডেকলান যমজ দুই ভাই খেলছেন একই ক্লাবের বয়সভিত্তিক দলে। বাফুফে আপাতত এই যমজ দুই ভাইয়ের গায়ে তুলে দিতে চাইছে বয়সভিত্তিক দলের জার্সি। বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন, ‘সুলিভানের পরিবারের সঙ্গে আমাদের ভার্চুয়ালি কথা হয়েছে। ওদের ছোট দুই যমজ ভাই বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছে। ওদের পরিবারও রাজি। আমরাও কাজ শুরু করেছি। বাফুফে মেইল পাঠাবে। এরপর অন্যান্য আনুষ্ঠানিকতা নিয়ে কাজ শুরু করব। বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।’ তিনি আরও বলেন, ‘মঙ্গলবার ওদের বাবা (ব্রেন্ডন সুলিভান) আমাদের কাছে বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়া, আমাদের সামনের টুর্নামেন্টসহ নানা বিষয় নিয়ে জানতে চেয়েছেন। আমি জানিয়েছি। ওদের দুই বড় ভাইয়ের (কুইন ও কাভান) যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সুযোগ আছে। তাই ওরা এখনই এ নিয়ে ভাবছে না। আমরা চাইছি ছোট দুই ভাইকে বয়সভিত্তিক দলে খেলাতে।’ আগামী সেপ্টেম্বরে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই রয়েছে। বাছাইয়ে ১৬ বছর বয়সি রোনান ও ডেকলানকে খেলাতে চায় বাফুফে। সুলিভানের মা হেইকে সুলিভান যুক্তরাষ্ট্রের নাগরিক। তাদের নানি সুলতানা আলম বাংলাদেশি। ফিফার নিয়ম সুলিভান ভাইদের বাংলাদেশের জার্সিতে খেলার পথ খোলা রেখেছে। বাফুফে সে সুযোগটা কাজে লাগাতে চাইছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই দেশে আজ সোনার ভরি কত ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১ হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয় দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা