হাইকোর্টে বিচারপতি নিয়োগে নতুন সূচনা – বর্ণমালা টেলিভিশন

হাইকোর্টে বিচারপতি নিয়োগে নতুন সূচনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ | ১০:৫৬ 97 ভিউ
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো হাইকোর্ট বিভাগের বিচারপতি নিয়োগে মনোনীত আইনজীবীদের ভাইভা নেওয়া হয়েছে। সেইসঙ্গে দীর্ঘদিনের বিতর্কিত তদবিরনির্ভর পদ্ধতির পরিবর্তে এবার নিয়োগ প্রক্রিয়ায় এলো কাঙ্ক্ষিত স্বচ্ছতা ও কাঠামোগত পরিবর্তন। শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ ভাইভায় অংশ নেন চূড়ান্তভাবে নির্বাচিত ৫৩ জন আইনজীবী। ভাইভা নেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। এর আগে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ ছিল রাজনৈতিক প্রভাব ও সুপারিশনির্ভর। তবে এবারই প্রথম বিচারপতি নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করে সুপ্রিম কোর্ট প্রশাসন। জানা যায়, আগে বিচারপতি নিয়োগ ছিল রাজনৈতিক প্রভাব ও সুপারিশনির্ভর। কিন্তু এবারই প্রথম গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করে সুপ্রিম কোর্ট প্রশাসন। গত ২৮ মে প্রকাশিত বিজ্ঞপ্তির পর ৩০০টির বেশি আবেদন জমা পড়ে। সেখান থেকে যাচাই-বাছাই করে ৫৩ জনকে চূড়ান্ত করে কাউন্সিল। এই নিয়োগ হচ্ছে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫’ অনুযায়ী গঠিত সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে। ২১ জানুয়ারি গঠিত এ কাউন্সিলই এবার প্রথমবারের মতো ভাইভা নেওয়া হলো বিচারপতি পদের জন্য।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী