স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়ালো বাংলাদেশ ব্যাংক – বর্ণমালা টেলিভিশন

স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়ালো বাংলাদেশ ব্যাংক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:৫৯ 93 ভিউ
দেশে স্মারক রৌপ্য মুদ্রার দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই হিসাবে প্রতিটি মুদ্রার দাম দুই হাজার ৫০০ টাকা বাড়িয়ে ১১ হাজার টাকা পুনঃ নির্ধারণ করা হয়েছে। যা এতদিন ছিল ৮৫০০ টাকা। নতুন এই দাম আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে রৌপ্যের দাম বৃদ্ধির প্রেক্ষিতে স্মারক রৌপ্য মুদ্রার দাম বৃদ্ধি করা হয়েছে। বাজারে ১১টি স্মারক রৌপ্য (ফাইন সিলভার) মুদ্রা রয়েছে। এ দিকে রৌপ্য মুদ্রার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে স্মারক স্বর্ণ মুদ্রার দাম। প্রতিটি বক্সসহ স্বর্ণ মুদ্রার কিনতে গুনতে হবে এক লাখ ৭০ হাজার টাকা। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)-এর তথ্য অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম তিন হাজার ৬২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি তিন হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম দুই হাজার ২২৮ টাকায় কেনা-বেচা হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন