স্ত্রীকে হত্যা করে দুই সন্তান নিয়ে পালাল স্বামী – বর্ণমালা টেলিভিশন

স্ত্রীকে হত্যা করে দুই সন্তান নিয়ে পালাল স্বামী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ | ১০:৪০ 127 ভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা শেষে দুই সন্তানকে নিয়ে পালিয়েছে স্বামী। সোমবার রাত সাড়ে ১১টায় ফতুল্লা রেলষ্টেশন এলাকায় ফজলু মিয়ার বাড়িতে এঘটনা ঘটে। খবর পেয়ে পরিবারের লোকজন শহরের খানপুর হাসপাতালে লাশ নিয়ে আসেন।নিহত লাকি আক্তার (২৬) পটুয়াখালী জেলার বাউফল থানার শ্বানেস্বর গ্রামের সাত্তার হাওলাদারের মেয়ে। নিহতের ভাগিনা ইমাম হোসেন জানান, ফতুল্লা বাজারের কসাই শিপনকে (৪০) ভালোবেসে বিয়ে করেন লাকি। তাদের সংসারে ১০ বছর বয়সের এক ছেলে ও ৬ বছর বয়সের এক মেয়ে সন্তান আছে। বিয়ের পর থেকে তারা ফতুল্লা রেলষ্টেশন এলাকায় ফজলু মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। রাতে লাকির স্বামী শিপন বাসায় ফোন করে জানায় লাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এরপর বাসা থেকে লাকির বাবা মা ও পরিবারের অন্যান্য লোকজন এসে লাকির ঘরের বাহির থেকে দরজায় তালা লাগানো দেখেন। তখন বাড়িওয়ালাকে ডেকে দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে দেখেন লাকির নিথর মুখে ও গলায় আঘাতের দাগ চাদর দিয়ে শরীরের অর্ধেক ডাকা। এরপর লাকিকে দ্রুত খানপুর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষনা করেন। লাকির স্বামী শিপন দুই সন্তানকে নিয়ে পালিয়ে গেছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, এটা পারিবারিক কলহে হত্যা। হত্যার কারণ জানা যায়নি। নিহতের স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ খানপুর হাসপাতাল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান