সৈয়দপুরে বাস-ট্রাক সংঘর্ষে ১৯ জনের অধিক আহত – বর্ণমালা টেলিভিশন

সৈয়দপুরে বাস-ট্রাক সংঘর্ষে ১৯ জনের অধিক আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫ | ৮:৩৭ 137 ভিউ
সৈয়দপুর-দিনাজপুর মহা-সড়কের নীলফামারীর সৈয়দপুরে বসুনিয়া মোড় এলাকায় বুধবার (২৩ জুলাই) দুপুর ৩টার দিকে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১৯ জনের অধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ছেড়ে আসা সোনার তরী নামে যাত্রীবাহী একটি বাস দিনাজপুর যাওয়ার পথে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাসের ১৯জন আহত হয়েছেন জানা গেছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে, সৈয়দপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফারেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার কাজ চলমান রয়েছে। মহা-সড়কে যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে ও সৈয়দপুর থানা পুলিশ কাজ করছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প