সিরিয়ার গির্জায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ২০ – বর্ণমালা টেলিভিশন

সিরিয়ার গির্জায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ২০

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ June, ২০২৫ | ৭:৪৯ 170 ভিউ
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ডুওয়েইলা এলাকার একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রোববার মার এলিয়াস গির্জায় এ ঘটনায় আরও ৫২ জন আহত হয়েছেন। খবর: বিবিসি। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রার্থনা চলাকালে এক ব্যক্তি গির্জায় প্রবেশ করে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায় এবং পরে নিজের শরীরে বাঁধা বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটায়। কর্তৃপক্ষ বলছে, হামলাকারী ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। যদিও এখন পর্যন্ত আইএস হামলার দায় স্বীকার করে কোনো বিবৃতি দেয়নি। সিরিয়ান সিভিল ডিফেন্স গির্জার ভেতরের কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেছে। সেগুলোতে দেখা যায়, গির্জার বেদী বিস্ফোরণে বিধ্বস্ত, বেঞ্চগুলো ভাঙা কাচে ঢেকে আছে, মেঝে রক্তাক্ত। গির্জার বাইরে এক ব্যক্তি বলেন, ‘একজন লোক অস্ত্র হাতে ঢুকে গুলি ছুড়তে থাকে। তাকে থামানোর চেষ্টা করা হলে সে নিজেকে উড়িয়ে দেয়।’ পাশের একটি দোকানের কর্মী বলেন, ‘আমরা গির্জায় আগুন দেখতে পেলাম, কাঠের বেঞ্চের টুকরো ছিটকে এসে গির্জার দরজার কাছে পড়ল।’ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গির্জার চারপাশের এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী, এ ঘটনার তদন্তও শুরু হয়েছে। বিবিসি লিখেছে, গত ডিসেম্বরে বিদ্রোহী বাহিনী প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর দামেস্কে এটাই প্রথম আত্মঘাতী হামলা। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বারবার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। তবে গত কয়েক মাসে সিরিয়ায় দুটি বড় ধরনের সাম্প্রদায়িক সহিংসতার ঢেউ বয়ে গেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি