সার্বিয়ায় আগাম নির্বাচনের দাবিতে লাখো মানুষের বিক্ষোভ – বর্ণমালা টেলিভিশন

সার্বিয়ায় আগাম নির্বাচনের দাবিতে লাখো মানুষের বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুন, ২০২৫ | ৭:১৬ 112 ভিউ
আগাম নির্বাচনের দাবিতে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া। দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নেতৃত্বে রাজধানী বেলগ্রেডের রাস্তায় নেমে এসেছেন লাখ লাখ মানুষ। গত শনিবার (২৮ জুন) শুরু হয় সরকারবিরোধী এই বিক্ষোভ। এই বিক্ষোভ গত ছয় মাস ধরে চলে আসা সম্প্রসারিত আন্দোলনের অংশ। যা গত নভেম্বরে এক ট্রেন স্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহতের ঘটনায় শিক্ষার্থীদের উদ্যোগে শুরু হয়। প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচের পদত্যাগের দাবিতে জনসমুদ্রে পরিণত হয় রাজধানী বেলগ্রেডের স্লাভিয়া স্কয়ার। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, এদিন প্রায় ১ লাখ ৪০ হাজার বিক্ষোভকারী সমাবেশে অংশ নেন। ১২ বছর ধরে ক্ষমতায় থাকা ভুচিচের সরকারকে ‘ফ্যাসিবাদী’ অভিহিত করে এর অবসান চান তারা। তানজানিয়ায় সংঘর্ষে বাস পুড়ে ৪০ জনের মৃত্যু শিক্ষার্থীদের নেতৃত্বে এই আন্দোলনে নেমে আসেন সাধারণ নাগরিকরাও। এ সময় ভুচিচের বিরুদ্ধে জোর করে ক্ষমতা আকড়ে রাখার অভিযোগ তুলে অবিলম্বে আগাম নির্বাচন দেয়ার দাবি জানান বিক্ষুব্ধরা। যদিও প্রেসিডেন্টের পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ভুচিচ আগাম নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করেছেন। ২৫০ আসনের পার্লামেন্টে তার জোটের দখল রয়েছে ১৫৬টি আসনে। তবে লাগাতার আন্দোলনে নড়বড়ে হয়ে উঠছে ভুচিচের জনপ্রিয়তার ভিত। বিক্ষোভ সমাবেশ থেকে একজন বলছিলেন, আজ আমরা এখানে এসেছি সার্বিয়াকে বদলাতে। এই সরকারকে বিদায় জানিয়ে নতুন নির্বাচনের দিকে যেতে।যেভাবেই হোক, সেই নির্বাচন হোক। এরপর শুরু হবে আরেক যুদ্ধ, সে যুদ্ধ আর রাস্তায় নয়, এবার হবে ব্যালট বাক্সে। আরেকজন বলেন, আমরা এসেছি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে। পুরো শক্তি, সাহস আর মন-প্রাণ দিয়ে আমরা তাদের জন্য আছি, তাদের পাশে আছি। তবে পুলিশ বিশাল এই আন্দোলন ছত্রভঙ্গ করার চেষ্টা করে। ফলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনকারীদের দমাতে লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের দাবি, নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে আন্দোলনকারীরা। এতে বেশ কয়েকজন আহত হন। আটক করা হয় আরও বেশ কয়েকজনকে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী