সরকারি খরচে জর্ডান যাওয়ার সুযোগ পেলেন বড়াইগ্রামের ১৭ নারী – বর্ণমালা টেলিভিশন

সরকারি খরচে জর্ডান যাওয়ার সুযোগ পেলেন বড়াইগ্রামের ১৭ নারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫ | ৬:১১ 129 ভিউ
নাটোরের বড়াইগ্রাম থেকে প্রথমবারের মত সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডান যাওয়ার সুযোগ পেলেন ১৭ জন নারী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভূক্ত বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জব ফেয়ারে অংশ নিয়ে তারা এ সুযোগ পান। পরে সরকারি খরচে বিদেশ যেতে ইচ্ছুক নারীদের নিয়ে দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী। বিশেষ অতিথি হিসাবে বোয়েসেলের মহাব্যবস্থাপক এবিএম আব্দুল হালিম ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনি বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, যোগ্যতা সম্পন্ন নারীরা সারা বছর ধরেই সম্পূর্ণ সরকারি খরচে বিদেশে যেতে পারেন। এ জন্য ঢাকায় দুটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে। বছর ধরেই প্রতি শুক্রবার আগ্রহী যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন নারীরা সেখানে গিয়ে সরকারি খরচে বিদেশে যেতে পারেন। এভাবে তারা দালালের হয়রানী ও কোন প্রকার প্রতারণা ছাড়াই সম্পূর্ণ বিনা খরচে বিদেশে গিয়ে রেমিট্যান্স যোদ্ধা হিসাবে দেশের ও নিজের উন্নতি করতে পারেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ একই কারণে কপাল পুড়ল যুবদলের ৪ নেতার আজ যেমন থাকবে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে আজ নেপালে সরকার গঠন করেছে জেন-জি নেতারা, কারণ সেখানে ঢাবি নেই বিএনপির ২১ ও জামায়াতের ১৮ প্রার্থীর পরাজয় রোজায় পানির গুরুত্ব ঈদ বাজারে ফের অসাধু চক্রের কারসাজি ঢাকার বাতাসে কমেছে দূষণের মাত্রা মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, থাকছেন যারা বন্ধু হানিফ সংকেতকে অভিনন্দন জানিয়ে যা বললেন কুমার বিশ্বজিৎ ঢাকায় ফিরলেন দুবাইয়ে আটকেপড়া ১৮৯ বাংলাদেশি জ্বালানি তেলের দাম ১৫০ ডলারে পৌঁছাতে পারে ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানের পক্ষে ভোট দিল মার্কিন সিনেট পারস্য উপসাগরে মার্কিন ট্যাংকারে ইরানের হামলা ইসরাইলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের মধ্যপ্রাচ্যে ‘ক্রাইসিস রেসপন্স’ দল পাঠাল অস্ট্রেলিয়া