শ্রমিকদের উপর হামলার ভিডিও করায় পিটিয়ে শ্রমিকহত্যা; এই মৃত্যুর দায়ও আওয়ামীলীগের উপর চাপালো সরকার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৪ November, ২০২৬
৬:০২ am
24 ভিউ

আরও খবর

কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম

ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা

বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন

ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করবে সংসদীয় ককাস

শ্রমিকদের উপর হামলার ভিডিও করায় পিটিয়ে শ্রমিকহত্যা; এই মৃত্যুর দায়ও আওয়ামীলীগের উপর চাপালো সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ November, ২০২৬ | ৬:০২ 24 ভিউ
পোশাক শ্রমিকদের ওপর হামলার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করছিলেন তৌফিক, এই অভিযোগে হামলাকারীরা ফোন কেড়ে নিয়ে তাঁকে পিটিয়ে গুরুতর আহত করে। মৃত্যুর পরও ঘটনার নিরপেক্ষ তদন্তের বদলে রাজনৈতিক বক্তব্যে আর বিচার না করে সরকারের দায় এড়ানো নিয়ে উঠেছে প্রশ্ন। গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন ঘিরে সহিংসতায় আহত শ্রমিক মোঃ তৌফিক হোসেন এর মৃত্যু হয়েছে। আন্দোলন চলাকালে শ্রমিকদের ওপর হামলার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করার সময় তিনি হামলার শিকার হন বলে তাঁর পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রের বরাতে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর মঙ্গলবার (৩ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তৌফিক হোসেন সিকদারবাড়ী, গাজীপুর সদর, গাজীপুর এ অবস্থতি শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান লায়লা স্টিচেস লিঃ একজন শ্রমিক ছিলেন। তিনি ২০২২ সালে লে-ম্যান হিসাবে এই পোশাক প্রস্তুতকারী কারখানায় কাজ শুরু করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী, তৌফিকের বড় ভাই হারুন মিয়া জানিয়েছেন, সোমবার আন্দোলনের সময় হামলার ঘটনা ভিডিও করার চেষ্টা করছিলেন তাঁর ভাই। এ সময় হামলাকারীরা তাঁর ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।   নিহত তৌফিকের মৃত্যু শুধু একটি পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারানোর ঘটনা নয়; শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে সহিংসতা, হামলাকারীদের রাজনৈতিক পরিচয় এবং ঘটনার পর সরকারের বক্তব্যের ধরন নিয়েও নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ তৌফিকের হত্যার দায় আওয়ামীলীগের উপর চাপিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। সময়ঃ ৪ঠা নভেম্বর রাত ০০ঃ৫৬মিঃ

হামলাকারীদের পরিচয় আড়াল করে আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা?

প্রত্যক্ষদর্শীদের বরাতে পাওয়া তথ্যে অভিযোগ করা হয়েছে, শ্রমিকদের ওপর হামলার সময় তৌফিক মোবাইল ফোনে পুরো ঘটনা ধারণ করছিলেন। এ সময় যুবদলের কয়েকজন নেতাকর্মী বা তাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর মোবাইল ফোন কেড়ে নেন এবং তাঁকে উপর্যুপরি মারধর করেন। গুরুতর আহত তৌফিককে পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, শ্রমিক আন্দোলনের শুরু থেকেই আন্দোলনকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠার একটি প্রবণতা দেখা যাচ্ছে ।
গত দুই দিন ধরে মিরপুর ও গাজীপুরসহ বিভিন্ন এলাকা থেকে শতাধিক শ্রমিককে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে অনেককে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্য হিসেবে সংবাদমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। সমালোচকদের প্রশ্ন, শ্রমিকদের বেতন-ভাতা ও ন্যূনতম মজুরির দাবিতে শুরু হওয়া আন্দোলনে রাজনৈতিক পরিচয় সামনে আনার প্রয়োজন কতটুকু? এর মাধ্যমে কি শ্রমিকদের প্রকৃত দাবিগুলো আড়াল করে আন্দোলনের দায় আওয়ামী লীগের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে?

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ভিডিও ধারণ করতে গিয়ে বিএনপির হামলায় প্রাণ গেল তৌফিকের

তৌফিকের মৃত্যু নিয়েও একই রাজনৈতিক বয়ান

তৌফিকের মৃত্যুর পর সরকারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যেও একই ধরনের রাজনৈতিক প্রবণতা দেখা গেছে বলে সমালোচনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন,
“শ্রমিক আন্দোলন যে আর শ্রমিকদের মধ্যে নেই তৌফিকের মৃত্যুর ঘটনা সেটির প্রমাণ করে। দেশকে অশান্ত করতে আওয়ামী দুর্বৃত্তরা চক্রান্ত শুরু করেছে। পোষাক শ্রমিক ভাই-বোনেরা আপনারাই শেষে আওয়ামীলীগের বলি হলেন।আর আন্দোলনকারীরা যদি পোষাক শ্রমিকে হতো,তাইলে তারা আরেক পোষাক শ্রমিকের ওপর কিভাবে হামলা করে মেরে ফেলে!”
তাঁর এই বক্তব্যে তৌফিকের মৃত্যুকে কেন্দ্র করে আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ তোলা হলেও কারা তাঁকে মারধর করেছে, কেন তাঁর ওপর হামলা হয়েছে এবং হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কী—এসব মৌলিক প্রশ্নের কোনো সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, একজন শ্রমিক হামলার দৃশ্য ভিডিও করার কারণে হামলার শিকার হয়ে মারা গেলে সেটিকে কীভাবে পুরো শ্রমিক আন্দোলন আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে প্রতিষ্ঠা করা যায়? তৌফিকের হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের কোনো ব্যক্তি বা সংগঠনের সম্পৃক্ততা থাকলে তদন্তের মাধ্যমে তা প্রমাণ করতে হবে। একইভাবে ছাত্রদল, যুবদল কিংবা অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সদস্যরা জড়িত থাকলেও তাঁদের পরিচয় ও দায় আড়াল করার সুযোগ নেই। রাজনৈতিক বক্তব্য তদন্তের বিকল্প হতে পারে না।
 
অথচ আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত শ্রমিকদের মূল দাবিগুলোর বিষয়ে কার্যকর ও বিশ্বাসযোগ্য সমাধানের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক ষড়যন্ত্র এবং আওয়ামী লীগের সম্পৃক্ততার বিষয়গুলোই বেশি গুরুত্ব পাচ্ছে বলে সমালোচনা রয়েছে। সরকারের পক্ষ থেকে মজুরি বোর্ড গঠনের কথা বলা হলেও শ্রমিকদের প্রত্যাশিত মজুরি, বাস্তবায়নের সময়সীমা এবং তাঁদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো নিয়ে সুস্পষ্ট আশ্বাস কতটা দেওয়া হয়েছে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। একদিকে লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকা ও ন্যায্য মজুরির প্রশ্ন, অন্যদিকে আন্দোলনকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে উপস্থাপনের চেষ্টা—এই দুইয়ের মধ্যে মূল সমস্যাটিই যেন আড়ালে পড়ে যাচ্ছে।
এদিকে  নিহত শ্রমিক তৌফিকের লাশ গোপনে দাফন করছে সরকার। এত গোপনীয়তা কিসের? একজন শ্রমিকের মৃত্যুর সত্য আড়াল করে কি শ্রমিকদের ক্ষোভ থামানো যাবে? লাশ গোপন করলেই কি মানুষের প্রতিবাদ থেমে যাবে?

একদিকে সরকার তৌফিকের মৃত্যুকে আড়াল করার চেষ্টা করছে, অন্যদিকে নিহত শ্রমিককে নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে বিএনপি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গ্যাসের দাম বাড়ার পঞ্চহেতু কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম তিন মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল ৭৪৭ কোটি ডলার দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখন: স্কুলছাত্রীদের শনাক্ত করল পুলিশ, শিক্ষার্থী-নিপীড়নের শংকা বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প শ্রমিকদের কারখানায় ফিরে আসার আহ্বান শ্রমমন্ত্রীর খুলনা অঞ্চলে চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের