শিলংয়ে যাওয়ার পর একের পর এক সমস্যায় পড়ছে বাংলাদেশ দল – বর্ণমালা টেলিভিশন

শিলংয়ে যাওয়ার পর একের পর এক সমস্যায় পড়ছে বাংলাদেশ দল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫ | ১০:০২ 136 ভিউ
শিলংয়ে যাওয়ার পর একের পর এক সমস্যায় পড়ছে বাংলাদেশ দল। লাগেজ বিড়ম্বনা দিয়ে শুরু। এরপর অনুশীলন মাঠ নিয়ে চরম অসহযোগিতার শিকার হচ্ছে কোচ হাভিয়ের কাবরেরার দল। এখন আবার কোচের বিধিনিষেধ। তাহলে কি বাংলাদেশকে হারাতেই এই কূটকৌশল ভারতের? ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে নানা সমস্যা থাকা সত্ত্বেও শনিবার দ্বিতীয়দিন অনুশীলন করেন জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীরা। স্থানীয় সময় রাত ৮টায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে টার্ফ-২এ দ্বিতীয় ভেন্যুতে আসে বাংলাদেশ দল। অনুশীলনে রাখা হয়নি কোনো মিডিয়া কর্মীকে। প্রস্তুতি শুরুর আগে কথা বলার সুযোগ দেন কোচ। মিডিয়ার সামনে এসে মাঠ নিয়ে বিড়ম্বনার কথা বলেন সাদ উদ্দিন, ‘এই মাঠ আমাদের জন্য ডিস্টার্বিং। আমরা অনুশীলন মাঠ নিয়ে যে পরিস্থিতির শিকার হয়েছি, সেটি কাম্য নয়।’ বাংলাদেশের অনুশীলন শুরু করার কথা ছিল সন্ধ্যা ৬টায়। তার আগে জানানো হয় অনুশীলনের সময় পরিবর্তন করা হয়েছে। এভাবে বারবার সময় পরিবর্তন হওয়াটা একজন খেলোয়াড়ের জন্য হতাশার। এসব দূরে ঠেলে সাদ উদ্দিন বলেন, ‘খেলোয়াড়দের এসবের সঙ্গে মানিয়ে নিতে হয়। আমরা এই পর্যায়ে এসে এ নিয়ে ভাবি না। বাট টাইমিং একটা ফ্যাক্টর। তবে এতে মনোযোগে কোনো ঘাটতি হয় না। যখন মাঠে নামি তখন শুধু অনুশীলন নিয়েই ভাবি, কোচের নির্দেশনা ফলো করি।’ ভারত অনুশীলন করেছে ঘাসের মাঠে। অথচ, বাংলাদেশের অনুমতি মেলেনি সেখানে। এ নিয়ে ক্ষোভ ঝেড়ে সাদ বলেন, ‘এটা অবশ্যই আমাদের জন্য ভালো নয়। ঘাসের মাঠে অনুশীলন করলে ভালো হতো। তবে এমনটা আমাদের সঙ্গে হবে, আমরা আগেই জানতাম। যে কারণে মানসিক প্রস্তুতি ছিল।’ এর আগে ভারতের বিপক্ষে সল্টলেকে গোল করেছিলেন সাদ উদ্দিন। এবারও তিনি দলে রয়েছেন। এবার কি আগেরবারের সুযোগ-সুবিধা পাচ্ছেন। সাদের কথা, ‘না না, আগেরবার যখন ভারতে এসেছিলাম, তখন এমনটা হয়নি আমাদের সঙ্গে। আমরা ভালো মাঠে অনুশীলন করেছি। এবার বাজে পরিস্থিতির শিকার হয়েছি।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম? রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা! আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী ‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড় ইআবা নেতা ফয়জুল করিম: ‘জুলাইতে রাজপথে ছিলাম আমরা, বিএনপি-জামায়াত ছিল না’ নাশকতা সন্দেহ: বাসভবনে আগুন, পাকিস্তানি হাইকমিশনার সস্ত্রীক আইসিইউতে ‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’ রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি? চাকরি হারানোর শঙ্কায় কর্মচারীরা প্রেমিকের সঙ্গে ঝগড়ার জেরে ১৮ তলা থেকে লাফ, অলৌকিকভাবে বেঁচে গেলেন তরুণী