শিন বেত প্রধানকে বরখাস্তের পরিকল্পনা নেতানিয়াহুর – বর্ণমালা টেলিভিশন

শিন বেত প্রধানকে বরখাস্তের পরিকল্পনা নেতানিয়াহুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৫ | ১১:৩১ 118 ভিউ
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার রাতে ঘোষণা করেছেন, তিনি শিন বেত (ইসরাইলি নিরাপত্তা সংস্থা) প্রধান রোনেন বারকে বরখাস্ত করার প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন করবেন। এখনো ১৮ মাসের মেয়াদ বাকি থাকা সত্ত্বেও তাকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জেরুসালেম পোস্ট। রোনেন বার বর্তমানে ‘কাতারগেট’ কেলেঙ্কারির তদন্তের নেতৃত্ব দিচ্ছেন, যেখানে নেতানিয়াহুর শীর্ষ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা কাতারের কাছ থেকে অর্থ নিয়েছেন। এ সব সহযোগীরা কাতারের সঙ্গে জিম্মি বিনিময় সংক্রান্ত স্পর্শকাতর আলোচনা পরিচালনার দায়িত্বেও ছিলেন। সাধারণত এ ধরনের অপরাধ তদন্তের দায়িত্ব পুলিশের হাতে থাকে, কিন্তু জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত থাকায় শিন বেতই তদন্তের প্রধান দায়িত্ব নিয়েছে। তবে নেতানিয়াহু আদৌ রোনেন বারকে বরখাস্ত করতে পারবেন কিনা, তা অনিশ্চিত। ইসরাইলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা বা দেশটির উচ্চ আদালত রায় দিতে পারেন যে, শীর্ষ সহযোগীদের বিরুদ্ধে তদন্ত চলাকালীন বারকে অপসারণের সিদ্ধান্ত নেতানিয়াহুর জন্য স্বার্থের সংঘাতের শামিল হবে। রোববার রাতে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা এক চিঠিতে নেতানিয়াহুকে জানিয়ে দিয়েছেন, ‘কাতারগেট’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি শিন বেত প্রধান রোনেন বারকে বরখাস্ত করতে পারবেন না। এর ফলে প্রশ্ন উঠেছে, নেতানিয়াহুর এই সহযোগীরা কি ব্যক্তিগত স্বার্থ বা কাতারের প্রভাবের কারণে ইসরাইলের জাতীয় নিরাপত্তা নীতিতে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিয়েছেন? ইসরাইলের রাজনৈতিক মহলে বিষয়টি নেতানিয়াহুর সরকারের স্বচ্ছতা ও নিরপেক্ষতার ওপর একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। নেতানিয়াহুর সমালোচকরা বলছেন, ‘কাতারগেট’ কেলেঙ্কারি তার প্রশাসনের দুর্নীতি, গোপন লেনদেন এবং স্বার্থের সংঘাতকে উন্মোচন করেছে। বিশেষ করে, শিন বেত প্রধানকে বরখাস্তের পরিকল্পনাকে অনেকেই তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার প্রয়াস হিসেবে দেখছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২ হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না: ইরান হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা গণমাধ্যমে যৌন হয়রানি রোধে তিন প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই