শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, ১৫ ঘণ্টা বিদ্যুৎবিহীন পুরো হবিগঞ্জ জেলা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১ আগস্ট, ২০২৫
৪:৫৩ অপরাহ্ণ
270 ভিউ

শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, ১৫ ঘণ্টা বিদ্যুৎবিহীন পুরো হবিগঞ্জ জেলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫ | ৪:৫৩ 270 ভিউ
হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপর থেকে প্রায় ১৫ ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল পুরো জেলা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর থেকে পুরো জেলা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। শহরসহ সব উপজেলা অন্ধকারে নিমজ্জিত থাকে। রাত ১২টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও দেড়টার দিকে আবারও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে রাত ৩টার দিকে জেলায় কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এছাড়া হবিগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকায় সকাল ১১টার দিকে বিদ্যুৎ সরবরাহ চালু হয়। বিদ্যুৎ না থাকায় দেখা দেয় পানির তীব্র সংকট। এতে সাধারণ মানুষের মধ্যে ভোগান্তি দেখা দেয়। অনেকেই আজ শুক্রবার সকালে পুকুরে গোসল করতে যান। পরিবারের মহিলারা পুকুরের পানি দিয়ে সংসারের কাজ সারেন। অন্যদিকে রাতে বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েন ইজিবাইক চালকরা। ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতে না পারায় অনেকেই সকালে গাড়ি বের করতে পারেননি। যে কারণে শহরে সকাল থেকে ইজিবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল ছিল খুবই কম। মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিব উদ্দিন ভূঁইয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টি শুরু হয়। এতে বৈদ্যুতিক গোলযোগের কারণে বিদ্যুৎকেন্দ্রে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুটি ট্রান্সফরমার পুড়ে যায়। হবিগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী মনজুর মোরশেদ জানান, বৃহস্পতিবার রাত সোয়া ৭টায় হঠাৎ করেই উপকেন্দ্রে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে রাতভর জরুরি মেরামত করে আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত