নিউজ ডেক্স
আরও খবর
চাঁদপুরে জ্বরে আক্রান্ত শিশুকে কুকুরের ভ্যাকসিন পুশ!
বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা
ফেনীর ২৮ পাম্পেই মিলছে না অকটেন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমিজুড়ে থেমে থেমে যানজট
মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩
কুষ্টিয়ায় এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
বিএনপির সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবে না
শাপলা-জুলাই হত্যাযজ্ঞ: বিচার দাবিতে বিক্ষোভ হেফাজতের
সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম সিলেট মহানগর সমন্বয় কমিটি। নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, শাপলা ও জুলাই হত্যাযজ্ঞের বিচার, হেফাজত নেতাকর্মীদের সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার বাদ জুমা নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
এতে সভাপতিত্ব করেন হেফাজতের কেন্দ্রীয় উপদেষ্টা ও জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার প্রিন্সিপাল শায়খ মাওলানা মজদুদ্দীন আহমদ। এ সময় হেফাজত নেতা মাওলানা আবদুল মালিক চৌধুরী, মাওলানা এমরান আলম ও মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান, মাওলানা সামিউর রহমান মুছা, মাওলানা গাজী রহমতুল্লাহ ও হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান প্রমুখ।
