শহরের তুলনায় গ্রামে শিশু দারিদ্র্যের হার দ্বিগুণেরও বেশি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৮ মে, ২০২৫
১০:২৭ পূর্বাহ্ণ
133 ভিউ

আরও খবর

মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের

জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন

প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে

অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ

সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার

‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয়

‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ

শহরের তুলনায় গ্রামে শিশু দারিদ্র্যের হার দ্বিগুণেরও বেশি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৫ | ১০:২৭ 133 ভিউ
জাতীয় পর্যায়ে দেশে শিশু দারিদ্র্যের হার প্রায় ১৬ দশমিক ৪৯ শতাংশ। শহরের তুলনায় গ্রামে শিশু দারিদ্র্যের হার দ্বিগুণেরও বেশি। গ্রামীণ এলাকায় শিশু দারিদ্র্যের হার ২০ দশমিক ১৫ শতাংশ; অন্যদিকে শহরাঞ্চলের ৮ দশমিক ২২ শতাংশ শিশু দারিদ্র্যের সঙ্গে বসবাস করে। বুধবার এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় মাসিক ইকোনমিক আপডেট ও আউটলুক প্রকাশ করে সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)। সেখানে এসব তথ্য তুলে ধরা হয়। একনেক ব্রিফিং শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বিষয়ে আলাদা ব্রিফিং করেন জিইডির সদস্য (সচিব) ড. মনজুর হোসেন। তিনি জানান, সম্প্রতি জিইডি এবং ইউনিসেফের এক গবেষণা প্রতিবেদনে বাংলাদেশে শিশু দারিদ্র্যের উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। ‘শহর-গ্রাম বৈষম্য : বাংলাদেশে শিশু দারিদ্র্যের তুলনামূলক বিশ্লেষণ, মৌলিক পরিষেবা এবং সামাজিক অবকাঠামোতে প্রবেশাধিকার’ শীর্ষক গবেষণায় এসব তথ্য পাওয়া গেছে। গবেষণায় দেখা যায়, বয়সের ভিত্তিতেও শিশু দারিদ্র্যের হারে ভিন্নতা রয়েছে। শূন্য থেকে পাঁচ বছর বয়সি শিশুরা সবচেয়ে বেশি দারিদ্র্যের শিকার, যাদের মধ্যে এই হার ১৮ দশমিক ২ শতাংশ। এরপর ৬ থেকে ১৪ বছর বয়সি শিশুদের মধ্যে দারিদ্র্যের হার ১৬ দশমিক ৭ শতাংশ এবং ১৫ থেকে ১৭ বছর বয়সিদের মধ্যে তা আরও কমে ১৩ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। তবে উদ্বেগের বিষয়, সব বয়স গ্রুপ গ্রামীণ এলাকায় শিশু দারিদ্র্যের হার শহরাঞ্চলের চেয়ে অনেক বেশি। শূন্য থেকে পাঁচ বছর বয়সি শিশুদের মধ্যে গ্রামীণ দারিদ্র্যের হার ২১ দশমিক ৪৪ শতাংশ, ৬ থেকে ১৪ বছর বয়সিদের মধ্যে ২০ দশমিক ৬৩ শতাংশ এবং ১৫ থেকে ১৭ বছর বয়সিদের মধ্যে ১৬ দশমিক ৫৬ শতাংশ। এই চিত্র শিশুর মৌলিক চাহিদা ও পরিষেবা প্রাপ্তিতে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়, যা লক্ষ্যভিত্তিক দারিদ্র্য বিমোচন কর্মসূচির প্রয়োজনীয়তা তুলে ধরে। শুধু তাই নয়, শিশু দারিদ্র্যের হারে উলে­খযোগ্য আঞ্চলিক বৈষম্যও দেখা গেছে। রংপুর বিভাগে শিশু দারিদ্র্যের হার সর্বোচ্চ, যা ২৯ দশমিক ৯৯ শতাংশ। এরপরই রয়েছে ময়মনসিংহ বিভাগ, যেখানে এই হার ২৪ দশমিক ২৬ শতাংশ। অন্যদিকে ঢাকা বিভাগে শিশু দারিদ্র্যের হার সবচেয়ে কম, মাত্র ৯ দশমিক ৪৫ শতাংশ। চট্টগ্রাম বিভাগে এই হার তুলনামূলকভাবে কম, ১১ দশমিক ৯২ শতাংশ। এদিকে জিইডির প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলে যে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে, এর প্রধান কারণ চালের দাম। মোট খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধিতে চালের দামের অবদান ৩৪ দশমিক ১৪ শতাংশ। মাছের বিশেষ করে ইলিশের দামের অবদান ২৭ দশমিক ০৫ শতাংশ, শাকসবজির ১৪ দশমিক ২০ শতাংশ এবং ফলের অবদান ১০ দশমিক ৯৩ শতাংশ। সার্বিক মূল্যস্ফীতি বৃদ্ধিতে চালের দামে অবদান ১৪ দশমিক ৬২ শতাংশ, মাছের ১১ দশমিক ৫৮ শতাংশ, শাকসবজির ৬ দশমিক ০৮ শতাংশ এবং ফলের অবদান ৪ দশমিক ৬৮ শতাংশ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে