রিজানের সেঞ্চুরি, সামিউনের ঘূর্ণিতে ইংল্যান্ডকে উড়িয়ে দিলো যুবারা – বর্ণমালা টেলিভিশন

রিজানের সেঞ্চুরি, সামিউনের ঘূর্ণিতে ইংল্যান্ডকে উড়িয়ে দিলো যুবারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৪৩ 139 ভিউ
লাফবোরোর হাসলেগ্রেভ গ্রাউন্ডে দারুণ এক দিনে জয় দিয়ে যুব ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। প্রথম ম্যাচে ব্যাট হাতে রিজান হোসেনের ঝলমলে সেঞ্চুরি আর বল হাতে সামিউন বাসিরের ধ্বংসাত্মক স্পিনে ইংল্যান্ডকে ৮৭ রানে হারিয়েছে আজিজুল হাকিমের শিষ্যরা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা সুবিধাজনক হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। দলীয় ৬৯ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়লেও পরিস্থিতি সামাল দেন চারে নামা রিজান হোসেন। দারুণ ধৈর্য আর শট নির্বাচন দিয়ে খেলেন ১০১ বলে ১০০ রানের ইনিংস, যেখানে ছিল ৯টি চার আর ১টি ছক্কা। তার সঙ্গে চতুর্থ উইকেটে ১৪৮ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন কালাম সিদ্দিকী। তিনি খেলেন ৮৪ বলে ৬৮ রানের ইনিংস। ওপেনার জাওয়াদ আবরারের ৪০ রানের সহায়তায় নির্ধারিত ৫০ ওভারের আগেই ২৯২ রানে থামে বাংলাদেশ। ইংল্যান্ডের হয়ে মিন্টো নেন পাঁচ উইকেট। জবাবে ইংল্যান্ডের ইনিংসের শুরুটা ছিল ঝড়ো। ওপেনার আইসাক মোহাম্মদ ৫৩ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যেটিতে ছিল ৭টি ছক্কা। তবে রিজানের বলে তার বিদায়ের পরই ভেঙে পড়ে ইংলিশ ব্যাটিং লাইন। এরপর মঞ্চে আসেন বাঁহাতি স্পিনার সামিউন বাসির। মাত্র ৪.২ ওভারে মাত্র ৯ রান খরচ করে তুলে নেন চারটি উইকেট। তার ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৩২.২ ওভারে ২০৫ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দল। সিরিজে এগিয়ে থেকে আগামী ৭ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বাকি ম্যাচগুলো হবে ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ অনূর্ধ্ব–১৯: ৪৯.২ ওভারে ২৯২ (রিজান ১০০, কালাম ৬৮, জাওয়াদ ৪০; মিন্টো ৫/৬৮) ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯: ৩২.২ ওভারে ২০৫ (আইসাক ৭৫; সামিউন ৪/৯) ফল: বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ ৮৭ রানে জয়ী।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী