রাতভর ধাওয়া-পাল্টা ধাওয়া, সকালে স্বাভাবিক নীলক্ষেত এলাকা – বর্ণমালা টেলিভিশন

রাতভর ধাওয়া-পাল্টা ধাওয়া, সকালে স্বাভাবিক নীলক্ষেত এলাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫ | ৬:৪২ 149 ভিউ
বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাতভর চলেছে ধাওয়া-পাল্টা ধাওয়া চলেছে। তবে সকালে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর নীলক্ষেত এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন এমন অভিযোগে সায়েন্সল্যাব অবরোধের পর প্রো-ভিসি বাসভবনের দিকে আসতে চাইলে মুখোমুখি অবস্থান নেওয়াকে কেন্দ্র করে রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১১টা থেকে ভোর ৩টা পর্যন্ত এ ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। সোমবার (২৭ জানুয়ারি) সকালে দেখা যায়, নীলক্ষেত, মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।আরও দেখা গেছে, মুক্তি ও গণতন্ত্র তোরণে অন্য দিনের তুলনায় কিছুটা বাড়তি সতর্কতা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখান গতিরোধকের পাশে অবস্থান করছেন কয়েকজন কর্মচারী। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা যায়, যান চলাচল স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে পারে এমন আভাসও পাওয়া যায়নি। এদিকে, রাতভর উত্তেজনাকে কেন্দ্র করে জরুরি মিটিং ডেকে সোমবারের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজ শিক্ষার্থীরা। একইসঙ্গে রাজধানীর টেকনিক্যাল মোড় এবং তাঁতীবাজারেও সড়ক অবরোধ করেন তারা। তাদের অভিযোগ, সাত কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাবির প্রো-ভিসির (শিক্ষা) কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে বের করে দেন। তিনি বলেছেন, সাত কলেজের বিষয়ে কিছু জানেন না। এমন ঘটনা খুবই নিন্দনীয়। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিকে প্রকাশ্যে রাস্তায় এসে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বলেন শিক্ষার্থীরা। একইসঙ্গে ৫ দফা দাবিও রাতের মধ্যে পূরণ করার দাবি জানান। তাদের দাবিগুলো হচ্ছে– ১. ২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে। ২. সাত কলেজের শ্রেণিকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না। ৩. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। ৪. সাত কলেজের ভর্তি পরীক্ষায়-নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে। ৫. সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ছাড়া নতুন একটি অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে। অপরদিকে বিষয়টি নিয়ে ঢাবি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের কার্যালয়ে বিভিন্ন দাবি নিয়ে যাওয়া অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা হট্টগোল ও মব তৈরি করেছেন। আজ বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে আগামীকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় জরুরি সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে এ সভা হবে। রাতে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন