রাজপথে নামতে যাচ্ছে এশিয়ার আরেক দেশের মানুষ – বর্ণমালা টেলিভিশন

রাজপথে নামতে যাচ্ছে এশিয়ার আরেক দেশের মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:০০ 58 ভিউ
বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে ভয়াবহ দুর্নীতির কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর ফিলিপাইনে জনরোষ তীব্র আকার ধারণ করেছে। দুর্নীতির দায়ীদের বিচারের দাবিতে আগামীকাল রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানী ম্যানিলা থেকে শুরু করে দেশব্যাপী রাজপথে নামতে যাচ্ছে হাজার হাজার মানুষ। ফিলিপাইন এমনিতেই প্রায় সময় সামুদ্রিক ঝড় ও ভয়াবহ বন্যার কবলে পড়ে। এতে অসংখ্য মানুষ দুর্দশায় দিন কাটান। অথচ জানা গেছে, এই দুর্যোগ মোকাবিলার জন্য নেওয়া বিশাল বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের অর্থ লুটপাট করা হয়েছে। অনেক জায়গায় বাঁধ নির্মাণের নামে টাকা তোলা হলেও বাস্তবে সেসব বাঁধের অস্তিত্বই নেই। এ খবর প্রকাশিত হওয়ার পর সাধারণ মানুষের ক্ষোভ বিস্ফোরণ ঘটিয়েছে। সংবাদমাধ্যম গামানেটওয়ার্ক জানিয়েছে, রোববার রাজধানী ম্যানিলায় দুটি বড় বিক্ষোভ কর্মসূচি হতে যাচ্ছে। সকাল ৯টায় রিজাল পার্ক থেকে শুরু হবে প্রথম কর্মসূচি, যার শিরোনাম ‘বন্যা মোকাবিলায় পদক্ষেপ : দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন’। এতে অংশ নেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, নাগরিক সংগঠন ও বিভিন্ন অ্যাক্টিভিস্ট গ্রুপ। এরপর দুপুর ২টায় ইডিএসএ পিপল পাওয়ার মনুমেন্টে শুরু হবে দ্বিতীয় বিশাল সমাবেশ। এতে প্রায় ৩০ হাজার মানুষের অংশ নেওয়ার কথা রয়েছে। নেতৃত্ব দেবেন খ্রিস্টান ও মুসলিম ধর্মীয় নেতারা। তাদের সঙ্গে যুক্ত হবে নাগরিক সমাজ, তরুণ সংগঠন ও সাধারণ মানুষ। শুধু তাই নয়, সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে-সমর্থিত দল ‘হাকবাং এনজি মাইসুগ’ দুপুর ১টায় লিওয়াসাং বোনিফাসিওতে ‘সেভ দ্য ফিলিপাইনস’ নামে একটি সমাবেশ করবে। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারাও সকালের দিকেই ক্যাম্প আগুইনাল্ডোর সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন। রাজধানীর বাইরে অন্যান্য বড় শহরেও বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। দাভাও সিটির রিজাল পার্কে বিকেল ৩টা থেকে দুতের্তে সমর্থকদের মিছিল হবে। একইভাবে সেবু সিটির প্লাজা ইন্ডেপেন্ডেন্সিয়া এবং ইলোইলো সিটির জারো প্লাজাতেও বড় বিক্ষোভ আয়োজন করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ফিলিপাইন সরকার দেশজুড়ে প্রায় ৫০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে। যদিও সরকারের দাবি, এখন পর্যন্ত কোনো বড় ধরনের হুমকির খবর পাওয়া যায়নি। তবুও যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। এর পাশাপাশি, বিক্ষোভস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, ২১ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ২২ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত রিজাল পার্ক ও ইডিএসএ শ্রাইনের ১৫ নটিক্যাল মাইল এলাকায় সব ধরনের ড্রোন ও উড়োজাহাজ চলাচল নিষিদ্ধ থাকবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা জেলগেটে স্বাক্ষরের অনুমতি চেয়ে ব্যারিস্টার সুমনের রিট হজে বিধি লঙ্ঘন করলেই গুনতে হবে বড় জরিমানা পুলিশে শীর্ষ পর্যায়ে বড় রদবদল প্রিয় নবীর প্রিয় দোয়া ৫৮ দিন সাগরে মাছ ধরা নিষেধ এবার নামলো চীন, আরেক সমুদ্রপথে অবরোধ ইরানের সাথে আবারও আলোচনা শুরুর ইঙ্গিত ট্রাম্পের