যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন প্রীতি জিনতা! – বর্ণমালা টেলিভিশন

যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন প্রীতি জিনতা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ | ১১:০৯ 117 ভিউ
প্রীতি জিনতা, বলিউডের কেবল উজ্জ্বল সুন্দরী এক অভিনেত্রীই নন, বরং গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নিজেকে আড়ালে রাখা বা এড়িয়ে না গিয়ে প্রতিবাদ করার জন্যও পরিচিত। তিনি একবার এক পুরুষ দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। আর সেটা নিয়ে তুমুল প্রতিবাদও করেছেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রীতি জানিয়েছেন, সে সময় তিনি কীভাবে পরিস্থিতি মোকাবেলা করেছিলেন। অভিনেত্রী দিল্লিতে তার সঙ্গে ঘটে যাওয়া যৌন নির্যাতনের একটি ভয়াবহ ঘটনা শেয়ার করেছিলেন। তিনি বলেন, ‘স্কুলে আমি মেয়েদের স্কুলে পড়তাম। এর কারণ সেখানে কোনো ইভটিজিংয়ের শিকার হওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু আসলে তা নয়। সেখানে সবই ছিল। স্কুলের বাইরে বের হলেই টিজিংয়ের শিকার হতাম।’ প্রীতি স্মৃতিচারণ করে বলেন, ‘স্কুলে মেয়েরাও কম ছিল না। ‘তুমি জানো তোমার গোলাপী গাল, খুব হালকা ত্বক, এসব বেশ দারুন!’ এসব কথা তারা শরীরে হাত দিয়েই বলতো। মেয়ে বলে শুরুতে গায়ে মাখাতাম না। কিন্তু পরে তাদের সাবধান করে দিয়েছি। কিন্তু বাইরে ছেলেদের মুখ বন্ধ করাবো কীভাবে? তারা আমাকে জ্বালাতন করার চেষ্টা করত।’ ‘কাল হো না হো’ অভিনেত্রী আরও বলেন, ‘একাধিকবার আমি এখানে সেখানে কয়েকজনকে থাপ্পড়ও মেরেছিলাম। তারপর আমার মনে হয় একদিন আমার ভাই আমাকে বলেছিল, তোমাকে হত্যা করা হবে, এসবের মধ্যে জড়াতে হবে না। এরপর আমি মুম্বাই চলে আসি। তবে মুম্বাই দুর্দান্ত ছিল। এখানে আমাকে টিজিংয়ের শিকার হতে হয়নি।’ স্কুল জীবনের ইভটিজিংয়ের প্রতিবাদই নয়, কর্মজীবনে এসেও প্রতিাবাদের ধারা বজায় রেখেছেন প্রীতি। পড়াশোনা করেছেন অপরাধমূলক মনোবিজ্ঞান নিয়ে। এ কারণে হয়তো সাইকোলজি বেশ ভালো বোঝেন এ অভিনেত্রী। এ কারণে কাজের ক্ষেত্রে প্রশংসা এবং সমালোচনা- দুটোই তিনি অর্জন করেছেন। তার সাহসের কথা বিশেষভাবে উল্লেখ করলে বলতে হয়, ২০০০ সালের গোড়ার দিকে ভারত শাহ আন্ডারওয়ার্ল্ড মামলার সময় তিনি সাহসের সঙ্গে আদালতে সাক্ষ্য দিয়েছিলেন, যা সিনেমা জগতের খুব কম লোকই করতে ইচ্ছুক ছিল। তিনি সিনেমার সেটে এবং কর্মক্ষেত্রে নারীদের হয়রানি এবং অন্যায্য আচরণ সম্পর্কেও খোলাখুলি কথা বলেছেন। এদিকে কাজের ক্ষেত্রে প্রীতিকে রাজকুমার সন্তোষীর ‘লাহোর ১৯৪৭’ ছবিতে দেখা যাবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে