যে কারণে ইংল্যান্ডে টানা ২ বছর সবচেয়ে প্রিয় নাম ‘মোহাম্মদ’ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২ আগস্ট, ২০২৫
৮:১৭ পূর্বাহ্ণ
260 ভিউ

যে কারণে ইংল্যান্ডে টানা ২ বছর সবচেয়ে প্রিয় নাম ‘মোহাম্মদ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৫ | ৮:১৭ 260 ভিউ
আরবি নাম ‘মোহাম্মদ’র অর্থ হলো- প্রশংসিত। ইংরেজিতে ‘মোহাম্মদ’ নামের বানান পরিবর্তিত হয়ে অন্তত ৩০ ভাবে লেখা হয়। তবুও ইংল্যান্ডে জনপ্রিয়তার শির্ষে এই নামটি। ২০২৪ সালে ইংল্যান্ড ও ওয়েলসে জন্মগ্রহণকারী ছেলেদের সবচেয়ে বেশি যে নামটি রাখা হয়েছে, তা হলো- ‘মোহাম্মদ’। যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) কর্তৃক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে এ তথ্য জানা যায়। ২০২৩ সালেও ‘মোহাম্মদ’ নামটি দেশ দু’টিতে জনপ্রিয়তায় শীর্ষে ছিল। ২০১৬ সালে সর্বপ্রথম ইংল্যান্ডে জনপ্রিয়তার দিক দিয়ে নামটি শীর্ষ ১০-এ জায়গা করে নেয়। এরপর থেকে নামটির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে ‘মোহাম্মদ’ সেখানকার দ্বিতীয় ও ২০২১ সালে জনপ্রিয়তায় পঞ্চম স্থানে ছিল। ইংল্যান্ড ও ওয়েলসে এ নামটি সর্বপ্রথম ১৯২৪ সালে ১০০ জনপ্রিয় নামের তালিকায় স্থান পায়। ২০২৪ সালে এসে ইংল্যান্ড ও ওয়েলসে এটি অন্যতম শীর্ষ জনপ্রিয় নাম হিসেবে জায়গা পেলো। গত বছর সেখানকার অন্তত ৫ হাজার ৭২১ জন শিশুর নাম ‘মোহাম্মদ’ রাখা হয়েছে। ২০২৩ সালের তুলনায় যা প্রায় ২৩ শতাংশ বেশি। ২০২৪ সালে ইংল্যান্ড ও ওয়েলসে জনপ্রিয় মুসলিম ছেলেদের অন্য নামগুলো হলো- ইউসুফ (৬৯), মুসা (৭৩), ইবরাহিম (৭৬) ও ইয়াহইয়া (৯৩)। আর মুসলিম মেয়েদের জনপ্রিয় নামগুলোর তালিকায় লাইলা ৫৬তম, মারইয়াম ৫৭তম ও ফাতেমা ৭৬তম অবস্থানে জায়গা করে নিয়েছে। ছেলেদের নামের তালিকায় মোহাম্মদের পরে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ‘নোয়াহ’ ও ‘অলিভার’। আর ইংল্যান্ড ও ওয়েলসে মেয়েদের শীর্ষ তিনটি জনপ্রিয় নাম হলো- ‘অলিভিয়া’, ‘অ্যামিলিয়া’ ও ‘লিলি’। আরবি নাম ‘মোহাম্মদ’র অর্থ হলো- প্রশংসিত। ইংরেজিতে ‘মোহাম্মদ’ নামের বানান পরিবর্তিত হয়ে অন্তত ৩০ ভাবে লেখা হয়। ব্রিটেনের সংবাদমাধ্যমগুলোর দাবি- ‘মোহাম্মদ’ নামের এই যে উত্থান, এটি হলো- দেশটিতে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি ও ইসলামী ঐতিহ্যের প্রতিফলন। কারণ, মুসলিম বাবা-মা তাদের সন্তানের নাম মহানবী সা:-এর নামের সাথে মিলিয়ে রাখতেই বেশি পছন্দ করে। সূত্র : আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ