যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ায় বিশ্বকাপ ড্র বয়কট করছে ইরান – বর্ণমালা টেলিভিশন

যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ায় বিশ্বকাপ ড্র বয়কট করছে ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৫ | ৭:২৭ 42 ভিউ
যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ার কারণে আগামী সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের ফাইনাল ড্র বয়কটের ঘোষণা দিয়েছে ইরান। শুক্রবার দেশটির ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে। ফেডারেশনের মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, আমরা ফিফাকে জানিয়েছি এ সিদ্ধান্তের সঙ্গে খেলাধুলার কোনো সম্পর্ক নেই। তাই ইরানি প্রতিনিধিদল বিশ্বকাপ ড্রতে অংশ নেবে না। ইরানি ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ‘ভারজেশ ৩’ মঙ্গলবার জানিয়েছিল, ড্র অনুষ্ঠানের জন্য ইরানের প্রতিনিধিদলের কয়েক সদস্যকে যুক্তরাষ্ট্র ভিসা দিতে অস্বীকৃতি জানায়। ভিসা না পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ফেডারেশন সভাপতি মেহদি তাজ-ও। বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় মেহদি তাজ বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জানিয়েছি—এই আচরণ বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে বলতে হবে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিনিধিদলের চার সদস্য ভিসা পেয়েছেন। ৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ড্রয়ে উপস্থিত থাকতে পারতেন তারা। তাদের মধ্যে আছেন জাতীয় দলের কোচ আমির ঘালেনোয়ি। বিশ্বকাপে ইরানের উপস্থিতি ও দীর্ঘদিনের বৈরিতা ইরান মার্চ মাসে বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে। যা তাদের টানা চতুর্থ ও মোট সপ্তমবারের মতো উপস্থিতি। তবে দলটি কখনোই নক-আউট পর্বে উঠতে পারেনি। ইরান-যুক্তরাষ্ট্র ম্যাচ ফুটবল বিশ্বকাপে সবসময়ই উচ্চ আগ্রহের জন্ম দেয়। ১৯৯৮ বিশ্বকাপে ইরান ২–১ গোলে যুক্তরাষ্ট্রকে হারালে দেশজুড়ে ব্যাপক আনন্দ ছড়িয়ে পড়ে। পরে ২০২২ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র সেই হারের প্রতিশোধ নেয় ১–০ গোলের জয়ে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো আগামী বিশ্বকাপের স্বাগতিক। ইরানের মধ্যে চার দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে পক্ষটির সঙ্গে। সাম্প্রতিক বছরগুলোতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উচ্চপর্যায়ের পারমাণবিক আলোচনা চলেছে এবং পরিস্থিতি এখন মোটামুটি শান্ত। তবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতবিরোধ রয়ে গেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান