যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ শুধু অর্থনৈতিক নয়, রয়েছে ভূ-রাজনৈতিক কৌশলও – বর্ণমালা টেলিভিশন

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ শুধু অর্থনৈতিক নয়, রয়েছে ভূ-রাজনৈতিক কৌশলও

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ | ১১:২৬ 209 ভিউ
বাংলাদেশের রপ্তানিপণ্যের ওপর যুক্তরাষ্ট্র যে শুল্ক ও শর্ত আরোপ করছে, তা শুধুমাত্র অর্থনৈতিক নয়, এর পেছনে স্পষ্ট ভূ-রাজনৈতিক হিসাব-নিকাশও রয়েছে। বিশেষ করে ‘রুলস অব অরিজিন’ শর্তের মাধ্যমে যুক্তরাষ্ট্র এখন এমন এক বাধ্যবাধকতা চাপাচ্ছে, যা বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রুলস অব অনিজিন অনুযায়ী, বাংলাদেশ থেকে আমেরিকায় রপ্তানি হওয়া পণ্যে কমপক্ষে ৪০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজন থাকতে হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, বিশেষ করে তৈরি পোশাক খাতে- যা বাংলাদেশের প্রধান রপ্তানি খাত- এই শর্ত পূরণ করা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ওভেন গার্মেন্টস (বোনা পোশাক) খাত সবচেয়ে বেশি চাপে পড়েছে, কারণ এ খাতে ব্যবহৃত কাপড়ের প্রায় ৭০ শতাংশই চীন থেকে আমদানি করা হয়। অন্যদিকে, নিটওয়্যার খাতে স্থানীয় স্পিনাররা প্রায় ৯০ শতাংশ কাপড় সরবরাহ করতে পারছেন, ফলে সে খাতে চীনা নির্ভরতা তুলনামূলকভাবে কম। কিন্তু ওভেন খাতে বাংলাদেশের নিজস্ব উৎপাদন ব্যবস্থা এখনো দুর্বল, ফলে চীনা কাঁচামালের বিকল্প খোঁজা সহজ নয়। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থান কেবল দেশীয় শিল্প সংরক্ষণের জন্য নয়, বরং চীনের অর্থনৈতিক প্রভাব হ্রাস করাও এর একটি বড় উদ্দেশ্য। মার্কিন প্রশাসন মনে করছে, চীনা কাঁচামাল ব্যবহার করে তৃতীয় দেশ থেকে পণ্য রপ্তানি কার্যত চীনেরই পরোক্ষ বাজার সম্প্রসারণ। তাই এই ধরনের রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে তারা গ্লোবাল সাপ্লাই চেইনে চীনের প্রভাব কমানোর চেষ্টা করছে। এছাড়াও, বাংলাদেশে বিদ্যুৎ, অবকাঠামো ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চীনা বিনিয়োগ বাড়ায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। তারা বাংলাদেশ সরকারের কাছে মার্কিন বিনিয়োগের নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়েও বারবার আশ্বাস চাইছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের উচিত দ্রুত বিকল্প উৎস খোঁজা, ওভেন খাতে স্থানীয় উৎপাদন সক্ষমতা বাড়ানো, এবং বৈদেশিক নীতিতে সুষম কৌশল গ্রহণ করা যাতে উভয় পরাশক্তির সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করা যায়। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) খোলা চিঠিতে যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ হঠাৎ ও চ্যালেঞ্জিং—“expectedly challenging situation” হিসেবে তারা অভিহিত করেছে  বিজিএমইএ’র প্রশাসক মো. আনোয়ার হোসেন বলেন: ‘We fully recognise the pressure this has created at your end’। এ বক্তব্যের মাধ্যমে তিনি গ্লোবাল ক্রেতাদের কাছে এটি বোঝাতে চেয়েছেন যাতে তাঁরা দাম বাড়িয়ে চাপ আরও না বাড়ান । এদিকে শিল্প নেতারা ডায়লগ সভা আয়োজন করে রপ্তানি খাতের পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা করেছেন। এতে রপ্তানিকারকরা জোর দিয়ে বলেছেন তৈরি পোশাকের দাম না বাড়িয়ে যুক্তরাষ্ট্রের বাজারে উত্তরাধিকার বজায় রাখতে সহযোগিতা করতে হবে । ৯ জুলাই বিজিএমইএ প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান পরামর্শ দিয়েছেন, সরকারের সঙ্গে আলোচনা করে লবি গোষ্ঠী নিয়োগ করে এ সংকট নিরসনে অবিলম্বে উদ্যোগ গ্রহণ করানো হোক ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি গ্রুপ পর্বে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা খুব কম: ব্রাজিলের গণমাধ্যম লেবাননে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ইসরাইলের সমালোচনা ট্রাম্পের ইরান চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা হত্যা মামলায় ড. আবুল বারকাতের জামিন প্রশ্নফাঁস ঠেকাতে ভারতে টেলিগ্রাম সাময়িক বন্ধ নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে আ.লীগের বিক্ষোভ, ডিম নিক্ষেপ যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা ‎আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজছাত্রের ওপর হামলা রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের ২ যুবক নিহত বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি