যুক্তরাজ্যের সরকারি মানচিত্রে ফিলিস্তিনের নাম – বর্ণমালা টেলিভিশন

যুক্তরাজ্যের সরকারি মানচিত্রে ফিলিস্তিনের নাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:১৪ 80 ভিউ
ব্রিটিশ সরকার তাদের সরকারি ওয়েবসাইটে ফিলিস্তিনের একটি মানচিত্র আপডেট করেছে। পূর্বে উল্লেখ করা 'অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল' লেখার পরিবর্তে এখন 'ফিলিস্তিন' লেখা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর ওইদিনই ওয়েবসাইটে আপডেট আনা হয়। পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এরইমধ্যেই এটি হালনাগাদ করা হয়েছে। ভ্রমণ নির্দেশিকা, দূতাবাসের তালিকা ও মধ্যপ্রাচ্যের মানচিত্রে এখন ‘স্টেট অব প্যালাস্টাইন’ স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে। প্রধানমন্ত্রী স্টারমার বলেন, মধ্যপ্রাচ্যের চলমান দুঃসহ পরিস্থিতির মাঝে আমরা শান্তি ও দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে টিকিয়ে রাখতে এ পদক্ষেপ নিচ্ছি। এর আগে কানাডা ও অস্ট্রেলিয়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে চলতি বছরের শুরুতেই একই সিদ্ধান্ত নিয়েছিল। কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের আরও কয়েকটি দেশ শিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। বে যুক্তরাষ্ট্র এখনো এ স্বীকৃতির বিপক্ষে অবস্থান নিয়েছে। ওয়াশিংটনের মতে, ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমেই হওয়া উচিত। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রাক্কালে সৌদি আরব ও ফ্রান্সের নেতৃত্বে একটি সম্মেলন হতে যাচ্ছে। সেখানে আরও কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারে বলে জানা গেছে। বেলজিয়ামও একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞারও হুঁশিয়ারি দিয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই ৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধের চাপ, পোপের সঙ্গে বিরোধ—ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান