যশোরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা – বর্ণমালা টেলিভিশন

যশোরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫ | ১০:৫২ 218 ভিউ
যশোরের অভয়নগর উপজেলার ডহরমশিয়াহাটি এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (১৫ জুলাই) জিওসি ৫৫ পদাতিক ডিভিশন এবং যশোরের এরিয়া কমান্ডার, যশোরের মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মেরামত/পুনর্নির্মাণ করা ঘরবাড়ি ও প্রয়োজনীয় আসবাবপত্র হস্তান্তর করেন। গত ২২ মে সংঘর্ষের জেরে অজ্ঞাতনামা ব্যক্তিরা ১৪টি পরিবারের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে। পরে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি মেরামত/পুনর্নির্মাণ ও প্রয়োজনীয় আসবাবপত্র প্রদানের উদ্যোগ গ্রহণ করে। গত ১২ জুলাই কাজ সম্পন্ন হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মানবিক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং সেনাবাহিনী শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিয়োজিত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী