মূল বিষয় ইউক্রেন যুদ্ধ থাকলেও মস্কোর নজর ছিল অর্থনৈতিক ইস্যুতে – বর্ণমালা টেলিভিশন

মূল বিষয় ইউক্রেন যুদ্ধ থাকলেও মস্কোর নজর ছিল অর্থনৈতিক ইস্যুতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৫১ 150 ভিউ
ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রিয়াদের দিরিয়াহ প্যালেসে সৌদি আরবের মধ্যস্থতায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে আলোচনার মূল বিষয় ইউক্রেন যুদ্ধ থাকলেও মস্কোর নজর ছিল অর্থনৈতিক ইস্যুতে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠকে দুই পক্ষের নেতৃত্ব দেন। স্বাভাবিকভাবে এই বৈঠকেও রাখা হয়নি ইউক্রেনের কোনো প্রতিনিধিকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর প্রথম উচ্চপর্যায়ের কোনো বৈঠক ছিল এটি। এ কারণে কোনো পক্ষই আশা করছে না যে, এতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হবে। তবে প্রাথমিক আলোচনা হিসাবে এটি বেশ গুরুত্ব পেয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, আজকের (মঙ্গলবার) বৈঠক সমঝোতা আলোচনা শুরু করার জন্য নয়। বরং ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে রাশিয়া ‘আন্তরিক’ কি না সেটা বোঝার জন্য এই আলোচনায় বসা। রাশিয়া অবশ্য যুক্তরাষ্ট্রের কাছে অর্থনৈতিক কিছু ইস্যুতে সমঝোতার ওপরই বেশি গুরুত্ব দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ওপরও অগ্রাধিকার দিয়েছে তারা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার একজন কর্মকর্তা বলেছেন, রাশিয়া আগামী কয়েক মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক আলোচনায় অগ্রগতির আশা করছে। মস্কোতে আশা জেগেছে যে, ট্রাম্প ইউক্রেন আক্রমণের কারণে আরোপিত নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে পারেন। রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান এবং ওয়াশিংটনের সঙ্গে অর্থনৈতিক আলোচনায় রাশিয়ার প্রধান আলোচক কিরিল দিমিত্রিভ রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ‘আমাদের কিছু প্রস্তাব রয়েছে, যা আমাদের সহকর্মীরা বিবেচনা করছেন। আমি মনে করি, আগামী দু-তিন মাসের মধ্যে সম্ভবত এর অগ্রগতি হবে।’ তবে ওয়াশিংটন ও মস্কোর মধ্যকার এই আলোচনা নিয়ে ইউক্রেন এবং ইউরোপ বেশ উদ্বিগ্ন। বিশেষ করে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে ক্রেমলিনের দিকে নমনীয় মনোভাব প্রকাশের পরিপ্রেক্ষিতে উদ্বেগটা বেড়েছে। রিয়াদে সাংবাদিকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনীতিকদের মধ্যে বৈঠকটি সকালে সৌদি রাজধানীর দিরিয়াহ প্রাসাদে শুরু হয়েছে। বৈঠক নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রিয়াদের আলোচনায় কিয়েভকে আমন্ত্রণ জানানো হয়নি। সোমবার ইউরোপীয় নেতারা প্যারিসে জরুরি বৈঠকে মিলিত হন। যেখানে নতুন ট্রাম্প প্রশাসনের ব্যাপক পরিবর্তনের উদ্যোগে কীভাবে প্রতিক্রিয়া জানানো যায় তা নিয়ে আলোচনা হয়। ট্রাম্প ইউক্রেনের তিন বছরের সংঘাতের দ্রুত সমাধান চান। অন্যদিকে রাশিয়া এই সুযোগটিকে ছাড় আদায়ের সুযোগ হিসাবে দেখছে। ইউক্রেনীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, জেলেনস্কি বলেছেন, কিয়েভ রিয়াদের আলোচনা সম্পর্কে ‘কিছুই জানত না’ এবং ‘আমাদের ছাড়া আমাদের সম্পর্কে কোনো বিষয় বা চুক্তি আমরা স্বীকৃতি দিতে পারি না।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড চট্টগ্রামজুড়ে গ্যাসের তীব্র সংকট ও লোডশেডিং: যানচলাচল ও রান্নাঘর থেকে শিল্পকারখানায় হাহাকার এক্সপ্রেসওয়ে থেকে সিআরবি: চাঁদাবাজি, মারধর ও বাণিজ্যিক আধিপত্যের কবলে চট্টগ্রামের অর্থনীতি চট্টগ্রামে আধিপত্যের লড়াই: জমি দখল ও চাঁদাবাজির আড়ালে প্রাণহানির মিছিল ঢাকার বসুন্ধরা আবাসিক থেকে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীকে আটক সক্ষমতা, সাহস, সম্মান এবং শৈলী আবারও বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা আওয়ামী লীগ আমলের চুক্তি: ভারত থেকে আসছে নতুন প্রজন্মের রেলকোচের প্রথম চালান জিও-পলিটিক্যাল জটিল সমীকরণ এর কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যৎ চরম পর্যায়ে লোডশেডিং: ভোগান্তিতে বাড়ছে জনরোষ, নিরাপত্তা শঙ্কায় বিদ্যুৎকর্মীরা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির অভিঘাত: বাংলাদেশ সরকারের কেনাকাটার সকল তথ্য দাখিলের চাপ ৫০% চাঁদা না পেয়ে পুলিশের সামনেই ঠিকাদার ও সাংবাদিকের উপর কর্ণফুলী যুবদল নেতার হামলা