মুন্সি মানিক মিয়া কলেজের সভাপতির দায়িত্বে জাহিদুর রহমান – বর্ণমালা টেলিভিশন

মুন্সি মানিক মিয়া কলেজের সভাপতির দায়িত্বে জাহিদুর রহমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৫ | ১০:৪৩ 138 ভিউ
নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া মুন্সি মানিক মিয়া ডিগ্রী কলেজের পাঁচ সদস্য বিশিষ্ট এডহোক কমিটি গঠন করা হয়েছে। এতে ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত সভাপতি হয়েছেন মুন্সী জাহিদুর রহমান। গত ১৬ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই শিকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, কলেজ পরিচালনার কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে এডহোক কমিটি গঠন করা হলো। ওই কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন মৃণাল কান্তি বিশ্বাস। আর বাকী তিনজনের মধ্যে প্রতিষ্ঠাতা একজন (যিনি সভাপতি কর্তৃক মনোনিত হবেন), শিক্ষকদের মধ্যে থেকে একজন (প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে) ও পদাধিকার বলে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন অধ্যক্ষ। গত ১৯ এপ্রিল কলেজটির নতুন সভাপতি মুন্সী জাহিদুর রহমানকে বরণ করে সংবর্ধনার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। এদিন দায়িত্ব গ্রহণ করেন মুন্সি জাহিদুর রহমান। এদিকে মুন্সি জাহিদুর রহমান কলেজটির পরিচালনা কমিটির দায়িত্ব নেওয়ায় অভিনন্দন জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর (অবসরপ্রাপ্ত) ও নড়াইল জেলা বিএনপির অন্যতম নেতা বিএম নাগিব হোসেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুন্সী জাহিদুর রহমান কালিয়া উপজেলার পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মুন্সি লাল মিয়ার ছেলে। তার (মুন্সী জাহিদুর রহমান) দাদার নামে মুন্সি মানিক মিয়া ডিগ্রী কলেজটি ১৯৬৯ সালে যাত্রা শুরু হয়। প্রয়াত মুন্সি লাল মিয়া ও মুন্সি কাওসার হোসেন দুই ভাই এই ঐতিহ্যবাহী কলেজটি প্রতিষ্ঠা করেন। বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মুন্সী কাউসার হোসেন পেশায় একজন পুলিশের ইন্সপেক্টর ছিলেন। কলেজ নিয়ে পরিকল্পনা তুলে ধরে মুন্সী জাহিদুর রহমান বলেন, ‘দায়িত্ব গ্রহণের পরপরই জেলাপ্রশাসক ও উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছি।পাশাপাশি কলেজের অবকাঠামো ও গুণগত পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়েও যোগাযোগ করেছি। সবার সহযোগিতা পেলে আশাকরি কলেজটির ইতিবাচক পরিবর্তন আনতে পারব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন