মুক্তির ১১তম দিনেই বাহুবলী ২-এর রেকর্ড ভেঙে দিলেন রণবীর সিং – বর্ণমালা টেলিভিশন

মুক্তির ১১তম দিনেই বাহুবলী ২-এর রেকর্ড ভেঙে দিলেন রণবীর সিং

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৬ | ৫:০১ 23 ভিউ
একের পর এক বক্স অফিস রেকর্ড গুঁড়িয়ে দিচ্ছে আদিত্য ধরের সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। রণবীর সিং অভিনীত এই স্পাই-অ্যাকশন থ্রিলারটি এবার গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়া এর প্রিক্যুয়েল ‘ধুরন্ধর’-এর লাইফটাইম কালেকশনকেও ছাড়িয়ে গেছে। সিনেমার নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টারের মাধ্যমে জানিয়েছেন যে, ‘ধুরন্ধর ২’ বিশ্বব্যাপী বক্স অফিসে মুক্তির প্রথম ১১ দিনে ১৩৬৫ কোটি রুপি আয় করেছে। ভারতের বাজারেও সিনেমাটির জয়যাত্রা অব্যাহত রয়েছে। প্রথম সপ্তাহে ৬৩৭ কোটি রুপি আয়ের পর, অষ্টম থেকে একাদশ দিনে যথাক্রমে ৫৩, ৪২, ৬৪ এবং ৭১ কোটি রুপি আয় করেছে ছবিটি। ফলে মুক্তির ১১তম দিন পর্যন্ত ভারতে এই সিনেমার নেট কালেকশন দাঁড়িয়েছে ৮৬৭ কোটি রুপি। কেবল ভারত নয়, বিদেশের মাটিতেও ইতিহাস গড়েছে এই সিনেমা। স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকার বক্স অফিসে প্রথম ১০ দিনে প্রায় ২২.০১ মিলিয়ন ডলার আয় করে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার তকমা পেয়েছে। দশম দিনে এই অঞ্চলের বক্স অফিসে বড় লাফ দেয় ছবিটি। এদিন প্রায় ২.৬ মিলিয়ন ডলার আয় করার মধ্য দিয়ে এটি আগের কিস্তি ‘ধুরন্ধর’ (২০.৬৫ মিলিয়ন ডলার) এবং দীর্ঘ ৯ বছর ধরে রাজত্ব করা ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ (প্রায় ২২ মিলিয়ন ডলার)-এর রেকর্ড ভেঙে দিয়েছে। বিদেশের মাটিতে আয়ের এই রেকর্ড গড়ার পথে এটি আরও বেশ কিছু বিগ-বাজেটের ভারতীয় সিনেমাকে পেছনে ফেলেছে। এর মধ্যে রয়েছে বাহুবলী ২ (প্রায় ২২ মিলিয়ন ডলার), ধুরন্ধর (২০.৬৫ মিলিয়ন ডলার), কল্কি ২৮৯৮ এডি (১৮.৫৭ মিলিয়ন ডলার), পাঠান (১৭.৪৯ মিলিয়ন ডলার) এর মতো সিনেমাগুলো। সূত্র: এনডিটিভি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার