মিশরীয় মডেলের সঙ্গে প্রেমের গুঞ্জন, যে বার্তা দিলেন হানি সিং – বর্ণমালা টেলিভিশন

মিশরীয় মডেলের সঙ্গে প্রেমের গুঞ্জন, যে বার্তা দিলেন হানি সিং

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ | ১০:৫৯ 92 ভিউ
ভারতীতের জনপ্রিয় র্যাপার ইয়ো ইয়ো হানি সিং মিশরীয় মডেল ইমা বকরের সঙ্গে প্রেম করছেন বলে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে। এবার ওই কথিত প্রেমিকার জন্মদিনের জমকালো পার্টিতে গিয়ে সেই গুঞ্জনে ঘি ঢাললেন এ গায়ক। অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পাশাপাশি হানি সিং নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি রহস্যময় বার্তা শেয়ার করেছেন, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, বিলাসবহুল এক রেস্তোরাঁয় ইমার জন্মদিন উদযাপন করছেন এবং হানি সিং ইমার পাশাপাশি বসে আছেন। এসময় ইমার হাত ধরে উঠে দাঁড়াতেও দেখা যায় হানিকে। সেই মুহূর্তে ব্যাকগ্রাউন্ডে বাজছিল গায়কের জনপ্রিয় গান ‘মিলিওনেয়ার’। এর কিছুক্ষণ পরেই হানি সিং ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্ট শেয়ার করেন। তিনি লেখেন, ‘তুমি এই পৃথিবীতে বাস করো না, তুমি কেবল এর ভেতর দিয়ে পার হচ্ছো। জীবন একটা সুন্দর ভ্রমণ, যন্ত্রণা নয় বন্ধু।’ হানির এই বার্তাটি সেই ভিডিওটি ভাইরাল হওয়ার ঠিক পরেই আসায় অনেকে মনে করছেন, এটি ইমা বকরকে ঘিরে চলমান গুজবেরই প্রতিক্রিয়া। যদিও এখন পর্যন্ত হানি সিং বা ইমা-কেউই আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্ক স্বীকার বা অস্বীকার করেননি; তবে তাদের মধ্যে রসায়ন ভক্তদের নজর এড়ায়নি। উল্লেখ্য, মিশরীয় নাগরিক ইমা বকর দুবাইতে মডেলিংয়ের কাজ করেন। তিনি ধীরে ধীরে আন্তর্জাতিক মডেলিং জগতে পরিচিতি পাচ্ছেন। হাই-ফ্যাশন ফটোশুট, র্যাম্প শো এবং গয়নার বিজ্ঞাপনে মডেলিংয়ের জন্য তিনি বেশ জনপ্রিয়। দুবাইয়ের বিভিন্ন টিভি অনুষ্ঠানেও তাকে দেখা গেছে। অন্যদিকে হানি সিং তার প্রাক্তন স্ত্রী শালিনী তালওয়ায়ের সঙ্গে ১১ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানেন ২০২২ সালে। চলতি বছর গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বিচ্ছেদ প্রসঙ্গে বলেন, ‘আমার ওপর এর কোনো প্রভাব পড়েনি। তিনি জানান, বিচ্ছেদটা হঠাৎ এলেও তা তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন এনেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার