মায়ের বার্ষিক কাজ সেরে যা বললেন নীলাঞ্জনা – বর্ণমালা টেলিভিশন

মায়ের বার্ষিক কাজ সেরে যা বললেন নীলাঞ্জনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:৫৫ 124 ভিউ
মা অঞ্জনা ভৌমিকের বার্ষিক শ্রাদ্ধ সম্পন্ন করলেন। গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) এ শ্রাদ্ধ সম্পন্ন করেন অভিনেত্রী-প্রযোজক নীলাঞ্জনা শর্মা। মা তাকে জীবনে লড়াইয়ের শিক্ষা দিয়েছিলেন। মায়ের অনুপস্থিতিতে মন ভারাক্রান্ত অভিনেত্রীর। গত বছর ১৭ ফেব্রুয়ারি প্রয়াত হন নীলাঞ্জনার মা অঞ্জনা ভৌমিক। বিশেষ দিনটি মাকে স্মরণ করেই কাটিয়েছেন অভিনেত্রী। অঞ্জনা ভৌমিকের প্রয়াণের পর বছর ঘুরতে চলেছে। কিন্তু মায়ের অনুপস্থিতি এখনো অনুভব করেন নীলাঞ্জনা। তিনি বলেন, সময়ের সঙ্গে মানুষ বাস্তবকে বুঝতে শেখে। আমিও সময়ের সঙ্গে নিজেকে বোঝনোর চেষ্টা করছিলাম। কিন্তু আজকে সেই শূন্যতা আরও বেশি করে আমার মনকে নাড়া দিয়ে গেল। আজকে মায়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলোই বেশি করে মনে পড়ছে তার। বুধবার নীলাঞ্জনার বড় মেয়ে সারা কর্মসূত্রে মুম্বাইয়ে। অন্যদিকে ছোট মেয়ে জারার স্কুলের পরীক্ষা চলছে। তাই মায়ের শ্রাদ্ধ প্রায় একা হাতেই করেছেন অভিনেত্রী। তিনি বলেন, আমার ছোটমাসি, মেসোমশাই, মামিমা, মাসতুতো দাদা-বৌদিরা আমার সঙ্গে ছিলেন। মা গুড়ের রসগোল্লা খেতে খুব পছন্দ করতেন। মামিমা নিয়ে এসেছিলেন। শেষজীবনে অঞ্জনার স্বাস্থ্যের অবনতি এবং তার পর প্রয়াণ— মায়ের অনুপস্থিতি জীবন সম্পর্কেও নতুন পাঠ দিয়েছে নীলাঞ্জনাকে। অভিনেত্রী বলেন, এই রকম দিনে আরও বেশি করে বুঝতে পারি যে, আমি কতটা একা। সহানুভূতি অনেকেই জানাবেন। কিন্তু আমার দুঃখের সঙ্গে তো আমাকেই লড়াই করতে হবে। নীলাঞ্জনা জানালেন তার মা ছিলেন দৃঢ়চেতা। তাই জীবনে লড়াইয়ের পাঠ তিনি মায়ের থেকেই পেয়েছিলেন। তিনি বলেন, সারা ও জারার জন্মের সময় মা আমার পাশে এমনভাবে ছিলেন, তা ১০ জন পুরুষের সমান। মায়ের থেকেই শিখেছি যে, জীবনে পেছন ফিরে তাকাতে নেই। জীবনের কোনো সংকট এলে তখন একমাত্র মাকেই মিস করি। নীলাঞ্জনা বলেন, মা চলে যাওয়ার পর আমি যা যা ব্যক্তিগত সমস্যার মোকাবিলা করেছি, অঞ্জনা ভৌমিকের মেয়ে না হলে হয়তো পারতাম না। কোচবিহারের আরতি ভৌমিক (অঞ্জনার পূর্বনাম) এবং অঞ্জনা ভৌমিক— দুজনে মিলে হয়তো আমাকে এভাবে তৈরি করে দিয়েছেন। উল্লেখ্য, অভিনেতা যিশু সেনগুপ্ত ও প্রযোজক-অভিনেত্রী নীলাঞ্জনা দম্পতি বিচ্ছেদের পথে হাঁটছেন। আর এ বিচ্ছেদের মূল কারণ তাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতি। যদিও আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেননি তারা। তবু বেশ কয়েক মাস ধরেই ছাদ আলাদা হয়েছে যিশু-নীলাঞ্জনার। দুই মেয়ে সারা ও জারাকে নিয়ে কখনো মুম্বাই, আবার কখনো কলকাতা থাকছেন নীলাঞ্জনা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২ হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না: ইরান হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা গণমাধ্যমে যৌন হয়রানি রোধে তিন প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই