মাদ্রাসায় বাথরুমে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিক্ষার্থীর – বর্ণমালা টেলিভিশন

মাদ্রাসায় বাথরুমে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিক্ষার্থীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৫ | ১০:১২ 119 ভিউ
মাদ্রাসার বাথরুমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন আলম (১১) নামে এক শিক্ষার্থী মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার সকালে সুনামগঞ্জের তাহিরপুরের বাণিজ্যক কেন্দ্র বাদাঘাটে একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। মৃত শাহিন তাহিরপুরের দক্ষিণ বড়দল ইউনিয়নের জামতলা গ্রামের সাজিনুর রহমানের ছেলে। সে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের দারুল ইসলাহ্ মডেল মাদ্রাসার নুরানী শ্রেণিতে লেখাপড়া করত। রোববার রাতে মাদ্রাসার দায়িত্বশীল ও নিহত শিক্ষার্থীর পরিবার জানান, রোববার সকালে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের দারুল ইসলাহ্ মডেল মাদ্রাসার উদ্দেশে শাহিন বাড়ি থেকে বের হয়ে আসে। এরপর মাদ্রাসায় এসে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যায়। বাথরুম থেকে অনেক্ষণ পরও বের হয়ে না আসায় সহপাঠিরা তার খোঁজ নিতে গিয়ে দেখেন বাথরুমের ভেতর পড়ে আছে শাহিন। এরপর বাথরুমের দরজা খুলে তার মরদেহ বের করে আনা হয়। তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক, মাদ্রাসা দায়িত্বশীলদের বরাত দিয়ে জানান, বাথরুমে পানি সরবরাহের একটি মোটরের সঙ্গে সংযোগ থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি নজরকাড়া লুকে ফেসবুকে অপু বিশ্বাসের ছবি সুন্নত নামাজ ছুটে গেলে কি কাজা আদায় করতে হবে? দেরিতে রিটার্ন জমা দিলে জরিমানা বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা, বিক্ষোভ ভারতীয় গ্রামবাসীর শেষ মুহূর্তে পরিচালন ব্যয় বাড়ল ৮ হাজার কোটি সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল উৎপত্তি ভুটান, ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ বেসরকারি খাতে ঋণ প্রবাহ সর্বনিম্নে ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা দ্রুত বিচারে নতুন মাইলফলক ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান