মাকে নিয়ে সামিনা ও মুরাদ নূরের গান – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৮ মে, ২০২৫
১০:৪৩ পূর্বাহ্ণ
155 ভিউ

মাকে নিয়ে সামিনা ও মুরাদ নূরের গান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৫ | ১০:৪৩ 155 ভিউ
মাকে নিয়ে নতুন একটি গান গেয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী সামিনা চৌধুরী। গানের শিরোনাম ‘নাড়ির বন্ধন’। এটি লিখেছেন কামরুল নান্নু ও সুর করেছেন মুরাদ নূর। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটি মা দিবসে প্রকাশ হবে বলে জানিয়েছেন সুরকার। এ গান প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘মাকে নিয়ে গান করতে পেরে ভীষণ ভালো লাগছে। আমার মা আল্লাহর রহমতে সুস্থ আছেন। মায়ের গর্ভে সুরের পরিবারে জন্মেছি, সেই সুরে মাকে স্মরণ করতে পারলাম, এই আনন্দ বুঝানোর মতো নয়। পৃথিবীর সব মাকে উৎসর্গ করলাম এ গান। ’ তিনি আরও বলেন, ‘মুরাদ নূরের সঙ্গে আমার বেশ কিছু গান আছে। এর মধ্যে ‘মেঘবরষা’ শিরোনামের একটি গান বেশ প্রশংসিত। তরুনদের মধ্যে সে ভীষণ মেধাবী। শৈল্পিক স্টুডিওর আড্ডায় পরিকল্পনা হয় আমরা মাকে নিয়ে গান করবো, সবকিছুর দায়িত্বই নূরকে দেই, সে প্রত্যাশার মতোই করেছে।’ মুরাদ নূর বলেন, ‘আমার মওা বেঁচে আছেন, তাকে নিয়ে গান বেঁধে শুনাতে পেরেছি, এটাই আমার স্বার্থকতা; আমার প্রাপ্তি। সামিনা আপার সাথে কাজ করতে পারা আমার স্বপ্ন পূরণ আর সৌভাগ্যের বহিঃপ্রকাশ। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ