মমতাকে কাশ্মীরে যাওয়ার আমন্ত্রণ ওমরের – বর্ণমালা টেলিভিশন

মমতাকে কাশ্মীরে যাওয়ার আমন্ত্রণ ওমরের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ | ৯:১০ 86 ভিউ
পহেলগাম কাণ্ডের পর নানাভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর থেকে সাহায্য পেয়েছেন ওমর আবদুল্লাহ। পশ্চিমবঙ্গ সফরে আসার পর এই কথাই জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক সম্মেলনে বললেন, পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর ‘দিদি’ বাংলা থেকে লোক পাঠিয়ে সাহায্য করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দিন তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভূস্বর্গে যাওয়ার আবেদন জানিয়েছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী। কারণ বেশ কয়েকবার দিদির কাছে অতিথি হিসেবে এলেও দিদি কখনো কাশ্মীর বললে অনুযোগ করেন ওমর আবদুল্লাহ। পাশাপাশি পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যেও একই বার্তা দেন। ওমর বলেন, ‘দিদিকে বলেছি, সুযোগ পেলে একবার কাশ্মীরে আসুন। আমি তো বহুবার বাংলায় অতিথি হয়ে এসেছি। এবার বাংলা থেকেও চাই বেশি পর্যটক যাক কাশ্মীরে।’ কাশ্মীরের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘পহেলগামের ঘটনার পর হোটেলগুলো ফাঁকা হয়ে গিয়েছিল। বিমান চলাচল কমে গিয়েছিল। কিন্তু এবার আবার ঘুরে দাঁড়াচ্ছে কাশ্মীর।পর্যটকরা আসছেন, অমরনাথ যাত্রায় লক্ষাধিক মানুষ যাচ্ছেন। কেউ তো বলেননি তারা নিরাপদ বোধ করেননি। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ তৎপরতায় কাজ করছে। আমি কাশ্মীরের সম্ভাবনাকে ফের জাগিয়ে তুলতে এসেছি।’ দুই রাজ্য যৌথভাবে আগামীদিনে কাজ করুক এমন ইচ্ছাও প্রকাশ করেছেন ওমর আবদুল্লাহ। এ দিন তিনি বলেন, ‘আমি চাই দুটো রাজ্য আগামী দিনে আরও একসঙ্গে কাজ করুক। শিল্প ও পর্যটনের ক্ষেত্রে আরও বেশি করে কাজ করতে চাই।’ ২০১৯ সালে কাশ্মীরের পুলওয়ামা হামলা হয়। ওমর এ দিন সেই নিয়েও কথা বলেন। তার কথায়, সেই সময় দিদিই প্রথম তাকে সহানুভূতি জানিয়েছিলেন। তাকে বলেছিলেন, যা হচ্ছে তা ঠিক হচ্ছে না। সাম্প্রতিক ঘটনার পাশাপাশি ছয় বছর আগের কথা মনে করেও ফের ধন্যবাদ জ্ঞাপন করেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান