নিউজ ডেক্স
আরও খবর
শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে বড় পরিবর্তন
স্কুলগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সরকার
সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস হবে ছয় দিন, অনলাইনে তিন দিন
এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা
কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ
এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
‘ভিসি তোদের অভিভাবক, ভিসিকে কেন নামাইলি’,বলেই কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা
‘ভিসি তোদের অভিভাবক, ভিসিকে কেন নামাইলি’, বলেই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চার শিক্ষার্থীর ওপর হামলা করেছে বহিরাগত ১০-১৫ জনের একটি দল। এতে তাদের শরীরের বিভিন্ন অংশ কেটে ও থেতলে গেছে। বর্তমানে তারা কুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন। শনিবার রাত ৮টার দিকে ফুলবাড়ী গেট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে চার শিক্ষার্থী আহত হন। আহতরা হলেন মোহন, শেখ মুজাহিদ, গালিব রাহাত ও মো. ওবায়দুল্লাহ। আহত শিক্ষার্থীরা জানান, রাত ৮টার দিকে তারা ফুলবাড়ী গেট বাসস্ট্যান্ড এলাকায় একটি ফুচকার দোকানে ফুচকা খেতে যান। সেখানে ১০-১২ জন বহিরাগত তাদেরকে ডেকে একটি রুমে নিয়ে যান। একপর্যায়ে তারা শিক্ষার্থীদের মারধর শুরু করেন। মারধরের সময় তারা বলেন, ‘ভিসি তোদের অভিভাবক, ভিসিকে কেন নামাইলি।’
এরপর শিক্ষার্থীরা আহত অবস্থায় ক্যাম্পাসে এসে মেডিকেল সেন্টারে ভর্তি হন। এ হামলাকে কেন্দ্র করে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ক খাদান আলী থানার ওসি কবির হোসেন বলেন, দুর্বৃত্তদের গ্রেফতারের একাধিক টিম মাঠে নামানো হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।