নিউজ ডেক্স
আরও খবর
‘কখনও ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে’
‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী
বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট
দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ছবিটি নিয়ে যা জানা গেল
আবারও ঢাকা মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া
গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র
ভিন্ন চরিত্রে তানিয়া বৃষ্টি
বর্তমান নাটকের দর্শকপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মাসের পুরো সময়ই নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন।
পর্দায় হাজির হন ভিন্ন ভিন্ন চরিত্রে। প্রতিটি চরিত্রের জন্যই নিজেকে ভেঙে নতুন করে গড়ার একটি চেষ্টা প্রতিনিয়ত করছেন এ অভিনেত্রী।
এবার ডিজে হলেন তিনি। ‘ডিজে বাহারুল’ নামে একটি নাটকে এমন একটি চরিত্রে দেখা যাবে এ অভিনেত্রীকে।
কাহিনি ও চিত্রনাট্য লেখার পাশাপাশি এটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এতে তানিয়া বৃষ্টির সহশিল্পী হিসাবে রয়েছেন নিলয় আলমগীর।
সম্প্রতি নাটকের একটি প্রমো প্রকাশ হয়েছে। যা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ দেখা গেছে। জানা গেছে, শিগগিরই একটি ইউটিউব চ্যানেল থেকে নাটকটি অবমুক্ত করা হবে।
এতে অভিনয় প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, ‘কিছু গল্প একদিকে যেমন দর্শককে আনন্দ দেয়, তেমনি চারপাশে ঘটে চলা ঘটনা নিয়েও ভাবতে শেখায়।
এ নাটকটি এমনই এক গল্পের নাটক, যেখানে দর্শক নতুন এক চরিত্রে আমাকে আবিষ্কারের সুযোগ পাবেন। গল্প, চরিত্র, নির্মাণ- সব মিলিয়ে এটি অনেকের ভালো লাগবে বলেই আশা করছি।’
অভিনেত্রী জানান, সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভিন্ন ধাঁচের গল্প ও চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন।
যার সুবাদে একটা বিষয় স্পষ্ট হয়েছে, দর্শক প্রতিনিয়ত নতুন কিছু দেখতে চান। সে কারণেই প্রতিনিয়ত অভিনয়ে নিজেকে ভেঙে নতুন সব চরিত্র পর্দায় তুলে ধরার চেষ্টা করে যাচ্ছেন।
এদিকে আরও কিছু নাটক নিয়ে ব্যস্ততার কথাও জানিয়েছেন এ অভিনেত্রী। প্রচারের অপেক্ষায় আছে একাধিক নাটক।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]