নিউজ ডেক্স
আরও খবর
বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং
‘কাউকে হতাশ করতে চাই না’
অর্থ আত্মসাতের মামলায় বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
টপ অ্যাঙ্গেলে ‘অশালীন ভিডিও’ ধারণ নিয়ে যা বললেন পরীমনি-মিম
‘ইনশাআল্লাহ’ বলে বিশ্বজুড়ে আলোচিত সেই হলিউড অভিনেত্রীকে কুরআন উপহার
‘হক’ সিনেমার জন্য কুরআন ও আরবি শিখেছিলেন ইয়ামি গৌতম
জেল থেকে বেরিয়ে রিহ্যাবে গেলেন ব্রিটনি স্পিয়ার্স
ভারত সফর বাতিল করলেন শাকিরা
দীর্ঘ ১৯ বছর পর ভারতের মাটিতে পারফর্ম করার কথা ছিল বিশ্বখ্যাত লাতিন পপ সম্রাজ্ঞী শাকিরার। কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তা উদ্বেগের কারণে সেই সফর বাতিল করতে বাধ্য হলেন তিনি। এতে হতাশ হয়ে পড়েছেন হাজারো ভক্ত।
২০০৭ সালের পর এই প্রথমবার ভারতের দর্শকদের সামনে গান গাওয়ার পরিকল্পনা করেছিলেন শাকিরা। তার এই সফর ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছিল।
আগামী ১০ ও ১৫ এপ্রিল দুটি শো করার কথা ছিল তার। পরে ভক্তদের চাহিদার কথা বিবেচনা করে ১১ এপ্রিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে আরও একটি শো যুক্ত করা হয়। এছাড়া দিল্লিতেও একটি কনসার্ট করার পরিকল্পনা ছিল।
এই কনসার্টগুলোর টিকিটের দাম শুরু হয়েছিল ৬ হাজার টাকা থেকে, যা সর্বোচ্চ ভিআইপি শ্রেণিতে গিয়ে লাখ টাকার ঘর ছুঁয়েছিল। প্রিয় শিল্পীকে সরাসরি দেখার আশায় ইতোমধ্যে হাজারো ভক্ত টিকিট সংগ্রহ করেছিলেন। অনেকে আগেভাগেই বিমান ও হোটেল বুকিংও সম্পন্ন করেছিলেন।
তবে হঠাৎ করেই সফর বাতিলের ঘোষণায় সেই আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ায় চলমান সংঘর্ষের কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
বিবৃতিতে বলা হয়, অনুরাগী ও শিল্পীর নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। যারা ইতোমধ্যে টিকিট কিনেছেন, তাদের আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে।
এছাড়া নতুন করে কবে এই কনসার্ট আয়োজন করা হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
প্রসঙ্গত, সম্প্রতি এক বিশেষ আয়োজনে গান গাইলেও সেটি ভারতের বাইরে অনুষ্ঠিত হয়েছিল। ফলে দীর্ঘদিন পর ভারত সফরের এই পরিকল্পনা ভেস্তে যাওয়ায় ভক্তদের মধ্যে হতাশা নেমে এসেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।