ভারত-পাকিস্তান উত্তেজনায় ডলারের বিপরীতে দাম কমল ভারতীয় রুপির – বর্ণমালা টেলিভিশন

ভারত-পাকিস্তান উত্তেজনায় ডলারের বিপরীতে দাম কমল ভারতীয় রুপির

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মে, ২০২৫ | ১০:৪৭ 106 ভিউ
দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশে যুদ্ধের দামামা বেজে উঠেছে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়েতে জঙ্গি হামলার জেরে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ভারত। প্রতিক্রিয়ায় পাকিস্তানও ছেড়ে দেয়নি। সীমান্তবর্তী এলাকাগুলোতে হামলা চালিয়েছে তারা। যুদ্ধ শুরুর এমন পরিক্রমায় ধাক্কা খেল ভারত। মার্কিন ডলারের বিপরীতে মান হারিয়েছে ভারতীয় মুদ্রা রুপি। খবর রয়টার্সের। বিট্রিশ সংবাদ সংস্থাটি নিজেদের প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার দিনের শেষ বেলায় প্রতি ডলারের বিপরীতে পাওয়া গেছে ৮৪ দশমিক ৪৩২৫ রুপি। আর বুধবার সকালে পাওয়া যায় ৮৪ দশমিক ৬৪ থেকে ৮৪ দশমিক ৬৮ রুপি পর্যন্ত। সংবাদ সংস্থাটি বলছে, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ৯ স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে। এতে আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। পাকিস্তানের দাবি, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ভারত। এছাড়া ভারতে পাকিস্তানের হামলায় তিনজন নিহত হয়েছেন। যুদ্ধের দামামার জেরে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়াসহ বিভিন্ন এয়ারলাইন্স কর্তৃপক্ষ বহু ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে ইসলামাবাদে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প