ভারতে বিমান দুর্ঘটনায় মোদির বিবৃতি – বর্ণমালা টেলিভিশন

ভারতে বিমান দুর্ঘটনায় মোদির বিবৃতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ | ৬:৩৮ 199 ভিউ
ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১২ জুন) এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রীয়া জানান। তিনি লেখেছেন, আহমেদাবাদের এ দুর্ঘটনা আমাদের স্তম্ভিত করে দিয়েছে, দুঃখিত করেছে। এটা কতটা হৃদয়বিদারক, তা বোঝানো যাবে না। যতজন মানুষ এ দুর্ঘটনায় প্রভাবিত, তাদের প্রত্যেকের কথাই আমি ভাবছি। যেসব মন্ত্রী ও কর্মকর্তারা বিপদে পড়া মানুষদের সহায়তা করছেন, তাদের সঙ্গে আমি যোগাযোগ রাখছি লিখেছেন তিনি। এর আগে, বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান। বিমানে ২৪২ জন আরোহী ছিল বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। খবর এনডিটিভির। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ছিলেন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান ও সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন। এয়ার ইন্ডিয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। যাত্রীদের মধ্যে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও ছিলেন। ভারতে বিমান দুর্ঘটনায় মোদির বিবৃতি দিল্লি সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। বিমানটি লন্ডনের উদ্দেশে যাত্রা করছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল থেকে ঘন ধূসর ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়। দ্রুত উদ্ধার কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে অন্তত দুই ডজন অ্যাম্বুলেন্স পৌঁছেছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত ঠিক কতজন নিহত বা গুরুতর আহত হয়েছেন সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে যাত্রী সংখ্যা এবং দুর্ঘটনার ভয়াবহতা বিচার করে গুরুতর হতাহতের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার