ভারতে কমেছে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার, বাড়ছে যুক্তরাষ্ট্রে – বর্ণমালা টেলিভিশন

ভারতে কমেছে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার, বাড়ছে যুক্তরাষ্ট্রে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ May, ২০২৫ | ৮:৫৪ 166 ভিউ
বিদেশে ভ্রমণ ও লেনদেনে বাংলাদেশি নাগরিকদের খরচের ধরন পরিবর্তন হচ্ছে। বিদেশে বাংলাদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহার কমেছে, তবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে এই খাতে ব্যয় বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মার্চে বাংলাদেশিরা বিদেশে ৩৬১ কোটি টাকা খরচ করেছেন, যা ফেব্রুয়ারির তুলনায় ৬ দশমিক ২৫ শতাংশ কম। গত বছর একই সময়ের চেয়ে এই খরচে বড় পার্থক্য দেখা গেছে, ২০২৪ সালের মার্চে ছিল ৫০৩ কোটি টাকা, অর্থাৎ ১৪২ কোটি টাকা বেশি। ভারতে বাংলাদেশের ক্রেডিট কার্ড লেনদেন উল্লেখযোগ্যভাবে কমেছে। মার্চে ভারতীয় লেনদেন ছিল ২৭ কোটি ৬০ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১০৬ কোটি টাকা, অর্থাৎ ৭২ দশমিক ২৬ শতাংশ কম। বিশেষজ্ঞরা মনে করেন, ভিসা জটিলতা, সীমান্ত পারাপারে কড়াকড়ি, এবং অন্যান্য দেশে বেড়ে যাওয়া আগ্রহ এই পরিবর্তনের পেছনে অন্যতম কারণ। এদিকে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এবং সৌদি আরবে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে ব্যয় বৃদ্ধি পেয়েছে। মার্চে যুক্তরাষ্ট্রে ৫৭ কোটি ৪০ লাখ, যুক্তরাজ্যে ৩৬ কোটি এবং সৌদি আরবে ৩৫ কোটি টাকা খরচ হয়েছে। বিশেষজ্ঞদের মতে, উচ্চশিক্ষা, চিকিৎসা, প্রবাসী সংযোগ এবং হজ-ভ্রমণের চাহিদা এই খাতে ব্যয় বৃদ্ধির কারণ। থাইল্যান্ডেও বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহার কমেছে। ফেব্রুয়ারিতে সেখানে খরচ ছিল ৪৬ কোটি টাকা, যা মার্চে ২২ কোটি টাকায় নেমে আসে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, একসময় বাংলাদেশিরা ভারতে বেশি ভ্রমণ করতেন, তবে বর্তমানে বিশ্বব্যাপী বিভিন্ন দেশে তাদের খরচের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, এই পরিবর্তন স্বাভাবিক এবং দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডের ব্যবহারও বেড়েছে। ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপড়েনও এ পরিবর্তনের পেছনে একটি বড় কারণ। গত বছর আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশিদের জন্য ভারত পর্যটক ভিসা দেওয়া বন্ধ রেখেছে। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, জরুরি প্রয়োজনে ভিসা প্রদান করা হলেও, পর্যটক ভিসা এখনো বন্ধ রয়েছে। এদিকে, দেশের মধ্যে ক্রেডিট কার্ড ব্যবহার বেড়েছে। ফেব্রুয়ারির তুলনায় মার্চে ২৬ দশমিক ৫২ শতাংশ বৃদ্ধি পেয়ে লেনদেন তিন হাজার ৭৫৫ কোটি টাকায় পৌঁছেছে। দেশীয় খাতে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর, খুচরা কেনাকাটা এবং পরিষেবা বিল পরিশোধে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দেশের ভেতরে ১১টি খাতে সবচেয়ে বেশি ক্রেডিট কার্ড ব্যবহার হচ্ছে। এর মধ্যে রয়েছে ডিপার্টমেন্টাল স্টোর, পরিষেবার বিল পরিশোধ, খুচরা কেনাকাটা, নগদ উত্তোলন, পোশাক কেনাকাটা, ওষুধ ও ফার্মেসি, অর্থ স্থানান্তর, পরিবহন খাতে ব্যয়, ব্যবসায়িক ও পেশাদারি সেবা এবং সরকারি সেবার বিল প্রদান। এই সব খাতের মধ্যে নগদ উত্তোলন ছাড়া অন্য সব খাতে নভেম্বর মাসে কম খরচ হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি