ভারতের ‘স্পাই ড্রোন’ লাহোরে ভূপাতিত, বিস্ফোরণে তীব্র আতঙ্ক – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৮ মে, ২০২৫
১০:১৯ পূর্বাহ্ণ
162 ভিউ

আরও খবর

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা

নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা

ভারতের ‘স্পাই ড্রোন’ লাহোরে ভূপাতিত, বিস্ফোরণে তীব্র আতঙ্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৫ | ১০:১৯ 162 ভিউ
পাকিস্তানের লাহোরে বৃহস্পতিবার সকালে ওয়ালটন রোডে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি। প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরের গোপাল নগর ও নাসিরাবাদ এলাকায়, যা ওয়ালটন বিমানবন্দরের কাছে অবস্থিত, সেখানেই মূলত বিস্ফোরণ ঘটে। আতঙ্কে স্থানীয় লোকজন বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন এবং আকাশে ধোঁয়ার মেঘ দেখতে পান বলে জানান। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, ওয়ালটন বিমানবন্দরের কাছে একটি ভারতীয় গুপ্তচর ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনটির আকার ছিল প্রায় ৫ থেকে ৬ ফুট এবং এটি সীমান্তের ওপার থেকে নিয়ন্ত্রিত হচ্ছিল বলে জানানো হয়েছে। সূত্র বলছে, ড্রোনের সিস্টেম জ্যাম করে এটিকে গুলি করে নামানো হয়। সূত্র আরও জানায়, ড্রোনটি সংবেদনশীল স্থানের ওপর নজরদারি করছিল এবং এতে বিস্ফোরক দ্রব্য ছিল। এটি একটি গুরুত্বপূর্ণ ভবনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। বিস্ফোরণের পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। রয়টার্সের খবরে বলা হয়েছে, পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারতের একাধিক স্থানে বিমান হামলার পরদিনই বৃহস্পতিবার সকালে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে জিও টিভি এবং রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী। বিস্ফোরণটি কোথায় বা কীভাবে ঘটেছে, তা নিয়ে প্রাথমিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে এই বিস্ফোরণ এমন এক সময়ে ঘটল, যখন দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে তীব্র হয়েছে এবং সম্ভাব্য সংঘাতের আশঙ্কা জোরালো হয়েছে। এর আগে বুধবার, ভারতের পক্ষ থেকে পাকিস্তানের ভেতরে একাধিক স্থানে বিমান হামলার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের জন্ম দিয়েছে। পাকিস্তান পাল্টা জবাবের হুমকি দেওয়ায় পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠছে। পাকিস্তানের বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে আঞ্চলিক উত্তেজনার কারণে লাহোর ও সিয়ালকোটের কয়েকটি গুরুত্বপূর্ণ আকাশপথ সাময়িকভাবে বাণিজ্যিক ফ্লাইটের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন করে জারি করা এক ‘নোটিশ টু এয়ারম্যান’ (এনওটিএম)-এ জানানো হয়েছে, লাহোর ও সিয়ালকোট আকাশপথ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে। এয়ারস্পেস বন্ধ থাকায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একাধিক ফ্লাইট প্রভাবিত হয়েছে। মদিনা থেকে লাহোরগামী একটি ফ্লাইট করাচিতে সরিয়ে নেওয়া হয়েছে। একইভাবে, মুলতান থেকে লাহোরগামী অপর একটি ফ্লাইটও করাচিতে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার