ভারতের সঙ্গে সংঘাত, গুগলে সবচেয়ে বেশি কাকে খুঁজেছেন পাকিস্তানিরা? – বর্ণমালা টেলিভিশন

ভারতের সঙ্গে সংঘাত, গুগলে সবচেয়ে বেশি কাকে খুঁজেছেন পাকিস্তানিরা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ | ১০:৫৬ 141 ভিউ
ভারতের সঙ্গে সংঘাতের আবহে সাম্প্রতিক দিনগুলোতে পাকিস্তানে গুগলে মানুষ সবচেয়ে বেশি খুঁজেছেন এক সামরিক ব্যক্তিত্বকে। তিনি হলেন পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ। ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর আওরঙ্গজেব আহমেদ সামরিক বাহিনীর গর্ব এবং অনলাইনে পাকিস্তানিদের আবেগের এক নাম হয়ে ওঠেন। প্রচণ্ড চাপের মধ্যে শান্ত বা ঠান্ডা মাথায় থাকার জন্য পরিচিত আওরঙ্গজেব এখন ট্রেন্ডিংয়ে রয়েছেন। তিনি কেবল যুদ্ধ মিশনের জন্য নয়, বরং সাম্প্রতিক সময়ে সংবাদ সম্মেলনে তার সংযত আচরণ এবং আকর্ষণীয় উপস্থিতির জন্য ভাইরাল হচ্ছেন। গুগল ট্রেন্ডসের তথ্যানুসারে, গত ১২ মে পাকিস্তানে ‘আওরঙ্গজেব’ শব্দটি সবচেয়ে বেশি খোঁজা হয়েছে, বিশেষ করে দিবাগত রাত ২টার দিকে। তখন থেকে এই নামটি শীর্ষ অনুসন্ধানের মধ্যে রয়ে গেছে। এই ভাইরাল আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্যাপকভাবে প্রচারিত একটি সংবাদ সম্মেলন। ওই সংবাদ সম্মেলনে এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ এবং নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল রাজা রব নওয়াজ উপস্থিত ছিলেন। ভারতীয় হামলার পর পাকিস্তানের পালটা হামলায় আয়োজিত সংবাদ সম্মেলনটি সামরিক বাহিনীর সক্ষমতা ও আত্মবিশ্বাস প্রকাশ করার জন্য হয়েছিল। আর এই সংবাদ সম্মেলনে আওরঙ্গজেব তার পরিমাপিত বক্তৃতা, আত্মবিশ্বাসী পরিবেশনা এবং শান্ত ক্যারিশমার জন্য ব্যপক প্রশংসা পেয়েছেন। বিশেষ করে ওই সংবাদ সম্মেলনের একটি ক্লিপ ভাইরাল হয়েছিল যেখানে তিনি বলছেন, ‘আমি এয়ার ভাইস মার্শাল এবং আমি গতকাল যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। ‘ এছাড়া #NationalCrush, #RafaleHunter, এবং #PAFSwag এর মতো হ্যাশট্যাগগুলোও টাইমলাইনে বেশ প্রাধান্য পেয়েছে। তাই বলা যায়, আপাতত এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ ডিজিটাল আকাশে বেশ ভালোই উড়ছেন। তথ্যসূত্র: দুনিয়া নিউজ

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম? রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা! আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী ‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড় ইআবা নেতা ফয়জুল করিম: ‘জুলাইতে রাজপথে ছিলাম আমরা, বিএনপি-জামায়াত ছিল না’ নাশকতা সন্দেহ: বাসভবনে আগুন, পাকিস্তানি হাইকমিশনার সস্ত্রীক আইসিইউতে ‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’ রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি? চাকরি হারানোর শঙ্কায় কর্মচারীরা প্রেমিকের সঙ্গে ঝগড়ার জেরে ১৮ তলা থেকে লাফ, অলৌকিকভাবে বেঁচে গেলেন তরুণী