ভাগ্যের সহায়তায় ফেডারেশন কাপের ফাইনালে কিংস – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২২ এপ্রিল, ২০২৫
১০:৩৬ পূর্বাহ্ণ
144 ভিউ

ভাগ্যের সহায়তায় ফেডারেশন কাপের ফাইনালে কিংস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫ | ১০:৩৬ 144 ভিউ
ভাগ্যের সহায়তায় ফেডারেশন কাপের ফাইনালে কিংস। প্রথম কোয়ালিফায়ারে আবাহনীর কাছে হেরে ফাইনালে তাদের প্রতিপক্ষ সেই ঢাকা আবাহনী। ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আজ বেলা পৌনে ৩টায় শুরু হবে ফাইনাল ম্যাচ। ফেডারেশন কাপে এ নিয়ে সবচেয়ে বেশি ২০ বার ফাইনালে খেলছে আবাহনী। সর্বোচ্চ ১২ বার শিরোপা জয়ের রেকর্ডও তাদের। আটবার রানার্সআপ হয়েছে তারা। তিনবার চ্যাম্পিয়ন হয়েছে কিংস। রানার্সআপ একবার। প্রায় ছয় বছর পর আবার ফাইনালে মুখোমুখি হচ্ছে আবাহনী ও কিংস। এবারের ফেডারেশন কাপে এরই মধ্যে একবার দেখা হয়েছে এই দুদলের। কোয়ালিফিকেশন রাউন্ডে আবাহনীর কাছে হেরে টুর্নামেন্টে টিকে থাকা হুমকির মুখে পড়েছিল কিংসের। আবাহনীর জন্য চ্যালেঞ্জিং এই ম্যাচ। আজকের ম্যাচ দিয়ে এক মৌসুম পর শিরোপা পুনরুদ্ধারের সুযোগ আবাহনীর সামনে। এমন সুযোগ হাতছাড়া করতে চাইবে না ঐতিহ্যবাহীরা। দুই সপ্তাহ আগে কিংসকে হারিয়ে দেওয়ায় আত্মবিশ্বাস তুঙ্গে থাকার কথা আবাহনীর। ফাইনালে সেই আত্মবিশ্বাসই তাদের পুঁজি। লিগের প্রথম পর্বে শুধু স্থানীয় ফুটবলার নিয়ে লড়াই করা আকাশি-নীলরা মধ্যবর্তী দলবদলে যোগ করেছে দুই বিদেশি ফুটবলার। যাদের নিয়ে ফেডারেশন কাপের কোয়ালিফাইং রাউন্ডে দারুণ ফুটবল উপহার দিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে আবাহনী। কিংসও পিছিয়ে নেই। তাই ময়মনসিংহে আজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখার অপেক্ষায় দর্শকরা। কোন দল ঘরে তুলবে কাঙ্ক্ষিত শিরোপা? আবাহনীর ১৩তম, না কিংসের চতুর্থ শিরোপা?

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক