ভাইজানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি – বর্ণমালা টেলিভিশন

ভাইজানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫ | ১০:০২ 108 ভিউ
বাংলা নববর্ষের প্রথম দিনেই বলিউডের ‘ভাইজান’ খ্যাত অভিনেতাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে অনেকবার। সর্বশেষ তার বাড়ির গেটে গুলি করার অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতারও করেছে ভারতের মুম্বাই পুলিশ। এ ঘটনায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সংযোগ আছে বলে অভিযোগ রয়েছে। সেটার বিচার এখনো আদালতে চলমান। এর মধ্যে আবারও এলো নতুন হুমকি। ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাতে জানা গেছে, ১৪ এপ্রিল সকালে মুম্বাই ট্রাফিক পুলিশের হেলপ লাইন হোয়াটসঅ্যাপ নম্বরে একটি হুমকি বার্তা পাঠানো হয়েছে। যেখানে লেখা রয়েছে- তারা (হুমকিদাতা) সালমানের বাড়িতে ঢুকে তাকে হত্যা করবে এবং তার গাড়ি বোমা দিয়ে উড়িয়ে দেবে। এই বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই মুম্বাই পুলিশ নতুন করে একটি অভিযোগ করেছে। এর তদন্ত চলছে। গত ২ বছরে এবার পঞ্চমবারের মতো হুমকি পেলেন তিনি। সালমান খান গণমাধ্যমে বলেছেন, কয়েক দিন ধরে তিনি অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন। অভিযোগগুলো খতিয়ে দেখছে পুলিশ। এর সঙ্গে কী আগের লরেন্স বিষ্ণু গ্যাং জড়িত, নাকি নতুন কেউ যুক্ত হয়েছে, সেটাও তদন্ত করছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। এদিকে গত বছর সালমানের মুম্বাইয়ের বান্দ্রার গ্যালক্সি অ্যাপার্টমেন্টের গেইটে গুলিবর্ষণের পর অভিনেতার নিরাপত্তা জোরদার করা হয়। গত বছর মুম্বাই পুলিশ অভিনেতাকে তার পানভেল ফার্মহাউসে হত্যা করার একটি ষড়যন্ত্রের কথাও জানিয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন