ব্রিটেনের ওয়াটফোর্ডে মুসলিম কবরস্থানে হামলা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৬ এপ্রিল, ২০২৫
৯:৫৮ পূর্বাহ্ণ
140 ভিউ

আরও খবর

চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত

মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি

বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা

ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো

নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা?

ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা

ব্রিটেনের ওয়াটফোর্ডে মুসলিম কবরস্থানে হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫ | ৯:৫৮ 140 ভিউ
ব্রিটেনের হ্যার্টফোর্ডশায়ার পুলিশ ওয়াটফোর্ডের কারপেন্ডারস পার্ক লন কবরস্থানে ৮৫টি মুসলিম কবর ভাঙচুরের ঘটনাকে ইসলামবিদ্বেষী ঘৃণাজনিত অপরাধ হিসেবে চিহ্নিত করে তদন্ত শুরু করেছে। কবরগুলোর মধ্যে অনেকই শিশু ও নবজাতকদের বলে জানা গেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের এক শোকাহত পরিবার সম্প্রতি কবরস্থানে গিয়ে এই নৃশংস ভাঙচুরের চিত্র দেখতে পায়। এরপরই পুরো এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। হ্যার্টফোর্ডশায়ার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে এবং যেকোনও প্রত্যক্ষদর্শী বা তথ্যধারীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। পুলিশ ইনস্পেক্টর উইল রজার্স-ওভেরি বলেন, ‘এই ভয়াবহ ঘটনায় মুসলিম সম্প্রদায় বিশেষভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছি এবং আগামী দিনে সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করব।’ স্থানীয়ভাবে মুসলিম পরিবারদের সেবা প্রদানকারী ওয়াদি ফিউনারেলকেয়ার একে ‘হৃদয়বিদারক’ আখ্যা দিয়ে জানিয়েছে, কয়েকটি কবরকে এমনভাবে অপমান করা হয়েছে যা ভাষায় প্রকাশ করা যায় না। ওয়াটফোর্ডে অবস্থিত হলেও কারপেন্ডারস পার্ক লন কবরস্থানটি পরিচালনা করে ব্রেন্ট কাউন্সিল। কাউন্সিলের নেতা মোহাম্মদ বাট ঘটনাটিকে ইসলামবিদ্বেষী ঘৃণার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে কেবল মুসলিম কবরগুলোই লক্ষ্যবস্তু করা হয়েছে। এটি ঘৃণাজনিত অপরাধের ইঙ্গিত দেয়। ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি আমাদের সমবেদনা রইল। তদন্ত শেষ হওয়ার পর দ্রুত কবরগুলোর নাম ফলক পুনঃস্থাপন ও কবরস্থানকে আগের শান্ত পরিবেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে’। থ্রি রিভারস ডিস্ট্রিক্ট কাউন্সিলের কনজারভেটিভ কাউন্সিলর আব্বাস মেরালি এই ঘটনার নিন্দা জানিয়ে একে ‘বর্বরোচিত কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘এটি শোকাহত পরিবারগুলোকে গভীর কষ্ট দিয়েছে এবং গোটা সম্প্রদায়ে এক ধাক্কায় গভীর ব্যথার সৃষ্টি করেছে’। পুলিশ বলছে, তদন্ত চলছে এবং এই অপরাধে যারা জড়িত, তাদের খুঁজে বের করতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক