ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত – বর্ণমালা টেলিভিশন

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৫ | ১১:০৩ 124 ভিউ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুরে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার লাপাংয়ের মৃত হযরত আলীর ছেলে আবুল কাশেম (৫৮), একই উপজেলার নারায়ণপুরের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া (১৯) ও ফেনী জেলা সদরের দক্ষিণ ফরাদ নগরের আবুল খায়েরের ছেলে নুরুল আলম (৫৫)। নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, যাত্রী নিয়ে নবীনগর থেকে কোম্পানীগঞ্জের দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। তিন চাকার যানটি ইব্রাহিমপুর বাজার বাঁশবাজার হতে এতিমখানা রোডের মাঝামাঝি স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এসে ঘটনাস্থলে অটোরিকশার তিন যাত্রী প্রাণ হারান। ওসি আরও বলেন, ‘ঘাতক বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন। লাশগুলো ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার