ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর! – বর্ণমালা টেলিভিশন

ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ | ৯:৪০ 214 ভিউ
গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) প্রস্তাবনায় সর্বোচ্চ ২০ শতাংশ দাম কমানোর কথা বলা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে সর্বনিম্ন ৫০০ টাকার পাঁচ এমবিপিএস সংযোগ ৪০০ টাকায় পাবে গ্রাহক। যদিও নিয়ন্ত্রক সংস্থার এমন উদ্যোগ নিয়ে আপত্তি তুলেছে ইন্টারনেট সেবাদাতারা। দেশে বর্তমানে দিনে ৬ হাজার ৪০০ জিবিপিএস ব্যান্ডউইথ চাহিদার ৪০ শতাংশই ব্যবহার হয় ব্রডব্যান্ড সেবায়। এক কোটি ৩৭ লাখ গ্রাহকের জন্য ২০২১ সালে পাঁচ থেকে ২০ এমবিপিএস পর্যন্ত তিন ক্যাটাগরিতে সর্বনিম্ন ৫০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত দাম নির্ধারণ করে বিটিআরসি। এই রেটে সাড়ে তিন বছর ধরে ইন্টারনেট সেবা দিয়ে আসছে আইএসপিগুলো। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদে দায়িত্ব নেয়ার পর বারবার ইন্টারনেটের দাম কমানোর কথা বলে আসছেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী। এরই ধারাবাহিকতায় গত বছরের ৩ ডিসেম্বর গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম সর্বোচ্চ ২০ শতাংশ কমানোর প্রস্তাবনা অনুমোদনের জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠায় বিটিআরসি। যা চূড়ান্ত অনুমোদনের জন্য এখন অর্থ মন্ত্রণালয়ে। বিটিআরসি বলছে, অনুমোদন পেলে মাসে ৫০০ টাকার পাঁচ এমবিপিএস সংযোগে খরচ কমবে ১০০ টাকা। ১০ এমবিপিএসে ৮০০ টাকার পরিবর্তে ৭০০ টাকা এবং ১২০০ টাকার পরিবর্তে ১১০০ টাকায় মিলবে ২০ এমবিপিএস। বিটিআরসির চেয়ারম্যান এমদাদ উল বারী জানান, গ্রাহক পর্যায়ে ২০ শতাংশ পর্যন্ত দাম কমানো সম্ভব। সরকার থেকে অনুমোদন পেলে এ সংক্রান্ত ব্যবস্থা নেয়া হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি গ্রুপ পর্বে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা খুব কম: ব্রাজিলের গণমাধ্যম লেবাননে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ইসরাইলের সমালোচনা ট্রাম্পের ইরান চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা হত্যা মামলায় ড. আবুল বারকাতের জামিন প্রশ্নফাঁস ঠেকাতে ভারতে টেলিগ্রাম সাময়িক বন্ধ নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে আ.লীগের বিক্ষোভ, ডিম নিক্ষেপ যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা ‎আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজছাত্রের ওপর হামলা রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের ২ যুবক নিহত বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি