বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম – বর্ণমালা টেলিভিশন

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুন, ২০২৬ | ৩:৫৫ 18 ভিউ
মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে আন্তর্জাতিক স্বর্ণবাজারে চাপ তৈরি হয়েছে। এর ফলে বুধবার স্বর্ণের দামে সামান্য পতন দেখা গেছে, যা বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বাড়িয়েছে। খবর রয়টার্সের বাজার বিশ্লেষণে দেখা যায়, স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৪৭৬.৫০ ডলারে নেমে এসেছে। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারও শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৪,৫০৪.৪০ ডলারে লেনদেন হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকায় অপরিশোধিত তেলের দাম বাড়ছে, যা বৈশ্বিক মূল্যস্ফীতির চাপ আরও বাড়াতে পারে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ, সুদের হার কমানোর বিষয়ে সতর্ক অবস্থান নিতে পারে। উচ্চ সুদের হার সাধারণত স্বর্ণের জন্য নেতিবাচক হিসেবে বিবেচিত হয়। কারণ এতে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায় এবং বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে বেশি রিটার্ন পাওয়া যায় এমন সম্পদের দিকে ঝুঁকে পড়েন। দেশে স্বর্ণের দামে বড় পতন বাজার সংশ্লিষ্টদের মতে, সামনের দিনগুলোতে স্বর্ণের দামের গতিপ্রকৃতি নির্ভর করবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, তেলের বাজার এবং যুক্তরাষ্ট্রের মুদ্রানীতির ওপর। এসব বিষয়ে নতুন কোনো সংকেত এলেই তা সরাসরি প্রভাব ফেলবে বৈশ্বিক স্বর্ণবাজারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি গ্রুপ পর্বে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা খুব কম: ব্রাজিলের গণমাধ্যম লেবাননে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ইসরাইলের সমালোচনা ট্রাম্পের ইরান চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা হত্যা মামলায় ড. আবুল বারকাতের জামিন প্রশ্নফাঁস ঠেকাতে ভারতে টেলিগ্রাম সাময়িক বন্ধ নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে আ.লীগের বিক্ষোভ, ডিম নিক্ষেপ যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা ‎আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজছাত্রের ওপর হামলা রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের ২ যুবক নিহত বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি