বিশেষ বিসিএসে ৫০০ ডেন্টাল সার্জন নিয়োগের দাবি, শাহবাগে মানববন্ধন – বর্ণমালা টেলিভিশন

বিশেষ বিসিএসে ৫০০ ডেন্টাল সার্জন নিয়োগের দাবি, শাহবাগে মানববন্ধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৫ | ৮:৫২ 117 ভিউ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) আসন্ন ৪৮তম বিশেষ বিসিএসে ৫০০ ডেন্টাল সার্জন নিয়োগের দাবি জানিয়েছেন ডেন্টাল চিকিৎসকেরা। রোববার রাজধানীর শাহবাগ মোড়ে ‘বাংলাদেশ ডেন্টাল ঐক্য পরিষদের’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান বিডিএস ডিগ্রিধারী বিসিএস প্রার্থীরা। মানববন্ধনে ঐক্য পরিষদের নেতারা বলেন, ১৮ কোটি জনসংখ্যার দেশের বেশির ভাগ মানুষ প্রায়শ মুখ ও দাঁতের নানাবিধ রোগে ভুগে থাকেন। দেশে মুখ ও মুখ গহ্বরের ক্যানসারে আক্রান্তের হার দ্বিতীয় সর্বোচ্চ বলে গবেষণায় উঠে এসেছে। বেসরকারিভাবে এ চিকিৎসা ব্যয়বহুল। প্রাথমিকভাবে ডেন্টাল সার্জন রোগ নির্ণয় করে চিকিৎসা দিলে তা প্রতিরোধ সম্ভব। উপজেলাগুলোতে চার থেকে পাঁচ লাখ মানুষের বিপরীতে ৩১, ৫০ ও ১০০ শয্যার হাসপাতালগুলোতে ডেন্টাল সার্জনের পদ একটি। ১০ ও ২০ শয্যার হাসপাতালগুলোতে ডেন্টাল সার্জনের পদ নেই। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ৩৯তম বিশেষ বিসিএসে ছয় হাজার এমবিবিএস চিকিৎসকের বিপরীতে ২৫০ বিডিএস চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। ৪২তম বিশেষ বিসিএসে বিডিএস চিকিৎসক নিয়োগ হয়নি। ৪৮তম বিসিএসে দুই হাজার চিকিৎসক নিয়োগের কথা চলছে। এতে বিডিএস চিকিৎসকের কোনো পদ নেই। মানববন্ধনে বক্তারা বলেন, উচ্চশিক্ষিত বেকারদের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্বের মধ্যে পড়েছেন ডেন্টাল সার্জনেরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে বিডিএস সম্পন্ন করা জহিরুল ইসলাম, রাশেকীন সিদ্দিক ও ফাবিহা শারমিন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ইসমাইল হোসেন, ঢাকা ডেন্টাল কলেজের হাবিবুল্লাহ মারজান ও লায়েক আহমেদ, সাপোরো ডেন্টাল কলেজের জুই দেওয়ান প্রমুখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার