বিয়ের আসরে বরের মাদক সেবনের অভিযোগ, বন্ধ হয়ে গেলো বিয়ে – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৫ জুলাই, ২০২৫
৬:৩৫ অপরাহ্ণ
271 ভিউ

বিয়ের আসরে বরের মাদক সেবনের অভিযোগ, বন্ধ হয়ে গেলো বিয়ে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ৬:৩৫ 271 ভিউ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিয়ে করতে এসে মাদক সেবনের বরের বিরুদ্ধে অভিযোগে বিয়ে ভঙ্গ করে দিয়েছেন কনের পরিবার। শুক্রবার (৪ জুলাই) উপজেলার পুরা বাজার মোল্লা কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। বিয়ের আগেই কনর পক্ষ বর পক্ষকে ৪ লাখ টাকা যৌতুক দেয়। বিয়ে ভঙ্গের কারণে বর পক্ষকে দেয়া সেই ৪লাখ টাকার দাবিতে বরের প্রাইভেটকার আটক রেখেছে বলে তথ্য পাওয়া গেছে। জানা যায়, নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নাঈম প্রধানের ছেলে অনিক (২৯) এবং মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের দুলালের মেয়ে শারমিন (১৯) এর সাথে পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয়। নির্ধারিত দিন তারিখ অনুযায়ী বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। কনেকে বিয়ের সাজে সাজিয়ে স্টেজেও তোলা হয়, বিয়ের সকল প্রস্তুতিও শেষ পর্যায় ঠিক এমন সময় বরের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ উঠে, সৃষ্টি হয় গোলযোগ। হই হুল্লোড় পরিস্থিতিতে কনে পক্ষ থেকে বিয়ে ভেঙে দেওয়া হয়। মাদক সেবনে অভিযুক্ত বর অনিক বলেন, আমি একটি চুইংগাম মুখে দিয়েছিলাম কিন্তু আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে বিয়ে ভেঙে দেয়া হয়েছে। বরের মা বলেন, আমার ছেলের বিয়ে উপলক্ষে ৩শ মানুষকে খাবার খাইয়ে দিবে বলে কথা হয়। সেই খাবারের টাকা বাবদ ৪লাখ টাকা দেয়া হয়। আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে ভেঙে দিয়েছে। এখন আমরা তো এখানে টাকা নিয়ে আসিনি। কালকে টাকা দিয়ে দিব। দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) নূরে আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। উভয় পক্ষের সিদ্ধান্ত মোতাবেক বিয়ে ভঙ্গ করা হয়েছে এবং উভয় পক্ষকে নিজ নিজ গন্তব্যে পাঠানো হয়েছে। এ বিষয়ে দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরউদ্দিন বলেন, ওখানে একটা ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম বলেন, আমি শুনেছি বিয়ে সংক্রান্ত একটা ঝামেলা হয়েছে বিস্তারিত দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ থেকে বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত