বিপিএলের সিলেট পর্ব শুরু আজ – বর্ণমালা টেলিভিশন

বিপিএলের সিলেট পর্ব শুরু আজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫ | ১০:১০ 134 ভিউ
সিলেট পর্বে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আলাদা চমক থাকে। ঢাকায় প্রথম পর্ব উত্তেজনায় শেষ হয়েছে, আজ থেকে সিলেটে শুরু হচ্ছে ১২ ম্যাচের পর্ব। বেলা দেড়টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্স ও স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় একটি করে জয় পাওয়া দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশাল লড়াইয়ে নামবে। ঢাকায় প্রথম পর্বে প্রত্যাশার চেয়েও বেশি রান হয়েছে প্রতি ম্যাচে। সিলেটের উইকেটে বরাবরই ব্যাটারদের জন্য বিশেষ সুবিধা থাকে। তবে রানের হিসাবে ঢাকাকে ছাড়িয়ে যাওয়া এবার বড় চ্যালেঞ্জ হবে। এখন পর্যন্ত সর্বোচ্চ রান ও উইকেট দুই বাংলাদেশির। এনামুল হক বিজয় ১৭৬ রান নিয়ে সবার উপরে, ১২ উইকেট পাওয়া তাসকিনের ধারেকাছে কেউ নেই। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল রংপুর তিন ম্যাচের তিনটিতেই জিতেছে। তারা নেট রানরেটেও অনেক এগিয়ে। সিলেট ঢাকায় মাত্র একটি ম্যাচ খেলে হেরেছে। ঘরের মাটিতে বেশি ম্যাচ খেলবে সিলেট। নিজেদের দলকে সমর্থন দেওয়ার জন্য দর্শকরাও মাঠে আসবে বলে আয়োজকদের ধারণা। স্থানীয় তরুণ সব ক্রিকেটার রয়েছে সিলেটে। স্থানীয় ক্রিকেটারই তাদের মূল শক্তি। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের পেসার নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ের কাছে হেরেছিল সিলেট। এবার তাদের বিপক্ষে ম্যাচ দিয়েই সিলেটে স্বাগতিকরা শুরু করবে। অন্যদিকে নুরুল হাসান সোহানের অধিনায়কত্বে রংপুর বেশ ভারসাম্যপূর্ণ দল। এদিকে কাগজে-কলমে ফরচুন বরিশাল বড় দল হলেও তারা দুই ম্যাচের একটিতে জিতেছে ও একটিতে হেরেছে। সিলেটেই বরিশালকে ছন্দে ফেরাতে চান ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইল মায়ার্স। তিনি বলেন, ‘দলটা বেশ ভালো। যদিও যেভাবে খেলতে চেয়েছি এখনো সেভাবে পারিনি। তবে এটাই ক্রিকেট। বিশ্বের সেরা দলের সঙ্গেও এমনটা হতে পারে। আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে মুখিয়ে আছি। টুর্নামেন্টের শুরুতে এমন হতেই পারে। গত বছরের অনেকেই আছে দলে, নতুন অনেকেও আছে। সেরা কম্বিনেশন নিয়ে সেরা ক্রিকেট খেলতে চাই আমরা।’ বরিশালের প্রতিপক্ষ দুর্বার রাজশাহীকে দুর্বল দল হিসাবে দেখেন অনেকে। তবে রাজশাহীর এনামুল ও তাসকিন আহমেদই এখন সর্বোচ্চ রান ও উইকেট শিকারি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী