বিদেশে গেল না আম, হতাশ ব্যবসায়ীরা – বর্ণমালা টেলিভিশন

বিদেশে গেল না আম, হতাশ ব্যবসায়ীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৫ | ১১:৪৯ 194 ভিউ
রাজশাহীর বাঘা উপজেলার আম এবার গেল না বিদেশে। এতে ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছেন। গত মৌসুমে ১০৫ মেট্রিকটন আম ইংল্যান্ড, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে, পর্তুগাল, ফ্রান্স, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়েছে। জানা গেছে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ৫০০ বছরের পুরনো বাঘা শাহী মসজিদ। এই মসজিদের শিলালিপিতে আমের ঐতিহ্য বহন করছে। সেই আম ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত রপ্তানি হয়েছে বিদেশে। কিন্তু এবার অতি বৃষ্টির কারণে আমের রঙ ভাল না হওয়ায় রপ্তানিকারক প্রতিষ্ঠান আম নিতে আগ্রহী না হওয়ায় এবার এই উপজেলার আম বিদেশে রপ্তানি হচ্ছে না। এর ফলে স্থানীয় ব্যবসায়ীরা হতাশার মধ্যে পড়েছেন। চলতি মৌসুমে ২০০ মেট্রিকটন আমা বিদেশে রপ্তানির পরিককল্পনা ছিল। কিন্তু তা বাস্তবায়ন না হওয়া চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জেলায় ১৭ হাজার ৯৪৩ হেক্টর আমবাগানের মধ্যে বাঘা উপজেলায় আট হাজার ৫৭০ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। উপজেলায় উল্লেখযোগ্যে আমের মধ্যে গোপাল ভোগ, হিমসাগার, আম্রপালি, ল্যাংড়া, তোতাপরি, ফজলি, লখনা। এই আম ১৪ বছর রপ্তানি করা হয়েছে ইংল্যান্ড, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে, পর্তুগাল, ফ্রান্স, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে। এ বিষয়ে কলিগ্রামের বিদেশে চালানকারী আম ব্যবসায়ী আশরাফু-দৌলা বলেন, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় শাহী মসজিদের শিলালিপিতে আমের টেরাকোটা অংকিত ছবি সম্বলিত মোড়ক তৈরি করে দিয়েছিলেন। সেই মোড়কে আমের প্যাকেট জাত করে বিদেশে আম রপ্তানি করা হয়েছে। কিন্তু এবার আম রপ্তানিকারব প্রতিষ্ঠান নেয়নি। এতে চাষি ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলেন। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান বলেন, বাঘার আম দেশে পরিচিত অর্জন করে বিদেশে রপ্তানি করা হয়। কিন্তু এবার অতিরিক্ত বৃষ্টির কারণে আমের রঙ রপ্তানি যোগ্য না হওয়ায় তারা গ্রহণ করেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে